আজ চড়ক পুজো, সকাল থেকেই চরম ব্যস্ত গাজন শিল্পীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—আজ অর্থাৎ সোমবার চড়ক পুজো। সকাল থেকেই চরম ব্যস্ত গাজন শিল্পীরা। ঠিক সেই রকমই প্রতিবছরের ন্যায় এই বছরও চড়ক পূজো উপলক্ষে সোমবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তের লক্ষ্য করা গেল গাজন শিল্পীদের শোভাযাত্রা। ঠিক সেই রকমই মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় গাজন শিল্পীদের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে মানুষদের ঢোল লক্ষ্য করা গেল।…

Read More

প্রতিবছরের ন্যায় এই বছরও চড়ক পূজো উপলক্ষে সোমবার সকাল থেকেই মালদা শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তের লক্ষ্য করা গেল গাজন উৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –-আজ সড়ক পূজার দেখা গেল মালদা জেলা জুড়ে আজ অর্থাৎ সোমবার চড়ক পুজো।রাত পার করে সকাল থেকেই চরম ব্যস্ত গাজন ভক্তরা । প্রতিবছরের ন্যায় এই বছরও চড়ক পূজো উপলক্ষে সোমবার সকাল থেকেই শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তের লক্ষ্য করা গেল গাজন উৎসব। ঠিক সেই রকমই পুরদতন মালদা মোহনবাগান মাঠে গাজন উৎসবের ছবি।এদিন…

Read More

রবিবার সংগঠনের মালদা জেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা।রবিবার সংগঠনের মালদা জেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন মালদা শাখার সহযোগিতায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের মকদমপুর আইএমএ ভবনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক মনোরঞ্জন দাস,, বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা…

Read More

মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন মালদার সি.আর.পি.এফ জওয়ান হাসুনুজ্জামান, তাঁর স্মরণে শহীদ দিবস পালন।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- দিনটি ছিল ২০০৯ সালের ১২ই এপ্রিল। ওইদিনই ছত্তিশগড়ে কর্তব্যরত অবস্থায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন মালদার সি.আর.পি.এফ জওয়ান হাসুনুজ্জামান। তাই তাঁর আত্ম বলিদানের বীরগাথাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরে ১২ই এপ্রিল দিনটিতে শহিদ দিবস পালন করে আসছে সি.আর.পি.এফ-এর ১৭০নং ব্যাটেলিয়ন। যার অঙ্গ হিসেবে শনিবার মালদার কালিয়াচক-২নং ব্লকের গঙ্গাপ্রসাদ এলাকায় সি.আর.পি.এফ শিলিগুড়ি শাখার…

Read More

কথা রাখলেন শুভেন্দু অধিকারী, শারীরিক চিকিৎসার জন্য পদ্মশ্রী গুরুমা কমলি সরেন কে ১ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদা জেলার গাজোলের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক গুরুমা কমলি সরেনের সঙ্গে ভিডিও কলিং এ কথা বললেন শুভেন্দু অধিকারীকথা রাখলেন শুভেন্দু অধিকারী, শারীরিক চিকিৎসার জন্য পদ্মশ্রী গুরুমা কমলি সরেন কে ১ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জী,…

Read More

ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-রবিবার সাত সকালে মালদা শহরের বুকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। ঘটনায় ইংরেজবাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার শাহ। বাড়ি বিহারের ভাগলপুরে। তাকে এদিন ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে। তার হেপাজত থেকে উদ্ধার হয় ১৬ কেজি গাঁজা।…

Read More

মালদা জেলা পুলিশ ও সিভিকের মানবিক রুপ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-মালদা জেলা পুলিশ ও সিভিকের মানবিক রুপ।গত শনিবার কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্স। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল,শনিবার রাতে কালবৈশাখীর ঝড়ে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামের বাসিন্দা কালুয়া আলির একমাত্র শোয়ার ঘরের টিনের চালের ছাউনি উড়ে যায়। ভেঙ্গে পড়েছে রান্নাঘর ও গোয়াল। পরিবারটি…

Read More

কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ২৬ হাজার চাকুরি বাতিল হল কেন? সিপিএম-বিজেপি জবাব দাও। এমনটাই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিল ইস্যুতে সিপিএম…

Read More

কলাইবাড়ি গ্রামে রাতভর চলল গাজন উৎসব।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কলাইবাড়ি সেখানেই রাতভর চলল গাজন উৎসব। চৈত্র মাস পরতেই শুরু হয় গ্রাম এলাকায় গাজনের সং উৎসব। একমাস নিরামিষ খেয়ে এই গাজনের তবে চড়কের পাট পূজা করে থাকেন গ্রামবাসী।আর তার কয়দিন বাকি নববর্ষ। গ্রামগঞ্জে সেই গাজন উৎসব তথা চরক পুজা, মেতে ওঠে ৮ থেকে ৮০ । চৈত্রের কাঠফাটা রোদে কোথাও…

Read More

২০১৬ সালের মালদা জেলার অযোগ্য শিক্ষকদের তালিকা শুভেন্দু অধিকারীকেই দিতে হবে’-এমনই লেখা দিয়ে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় ফ্লেক্স।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- শুভেন্দুর সফরের মধ্যেই মালদহের মোথাবাড়িতে তাঁর নামে ফ্লেক্স। ‘২০১৬ সালের মালদা জেলার অযোগ্য শিক্ষকদের তালিকা শুভেন্দু অধিকারীকেই দিতে হবে’-এমনই লেখা দিয়ে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় ফ্লেক্স। ব্যবহার করা হয়েছে বিরোধী দলনেতার ছবিও। কালিয়াচক- ২ নম্বর ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের নামে ফ্লেক্স। মোথাবাড়ির চৌরঙ্গী মোড় সহ বিভিন্ন এলাকায় ফ্লেক্স। তবে ক্যামেরার সামনে এই…

Read More