বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে গেরুয়া আবির মেখে লাড্ডু বিতরণ করে ফটকা ফাটিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-দিল্লি বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাস আনন্দে মেতে উঠল বালুরঘাটের বিজেপি কর্মীরা। এদিন দিল্লি বিধানসভার ফল ঘোষণার পর বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে গেরুয়া আবির মেখে লাড্ডু বিতরণ করে ফটকা ফাটিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি কার্যালয় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা।…

Read More

ওরস উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: প্রতিবারের মতো এবারেও জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের ওরস উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ধলদীঘিতে। ওরস উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পীরের মাজারে মুসলিমরা পড়লেন নামাজ আর মাজারের পাশে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা। শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধলদীঘিতে। প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর…

Read More

গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকার এক স্কুল শিক্ষকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- স্কুল শিক্ষকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য।গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকার ঘটনা। মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই শিক্ষক বলে খবর। এদিন এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে মৃত স্কুল শিক্ষকের নাম প্রভাত পাল (৫০) তার বাড়ি বংশীহারি থানার দৌলতপুর এলাকায়। দীর্ঘদিন ধরে…

Read More

প্রচুর পরিমাণে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত কে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ- বন্ধুর নথি হাতিয়ে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট করে সেই একাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেফতার এক অভিযুক্ত কে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বাসিন্দা রবসান জানি তার বন্ধু বিক্রম সরকারের নথি হাতিয়ে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে…

Read More

“আলাপচারিতা” কর্মসূচির অংশ হিসেবে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে এদিনের সম্মেলনের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: জেলাজুড়ে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজনীতিক সম্মেলনের আয়োজন করলো মহিলা তৃণমূল কংগ্রেস। “আলাপচারিতা” কর্মসূচির অংশ হিসেবে গঙ্গারামপুর রবীন্দ্র ভবনে এদিনের সম্মেলনের আয়োজন করে মহিলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী আমিনা…

Read More

গঙ্গারামপুর থানার নারায়নপুর লক্ষ্মীতলা এলাকায় এক অভিনব দৃশ্যের স্বাক্ষী থাকল এলাকার মানুষজন।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: 108 বছর বয়সী বৃদ্ধার মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে আনন্দে মাতলো পরিবার ও প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নারায়নপুর লক্ষ্মীতলা এলাকায়।এদিন এমন দৃশ্য হতবাক এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম ধনমতী চৌহান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল 108 বছর। বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা।ঠাকুমার মৃত্যুতে মৃত্যুতে আনন্দে মেতে ওঠে বৃদ্ধার আত্মীয়রা। জানা…

Read More

ছাত্রীদের পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত দক্ষতা গড়ে তুলতে “আহারে বাহারে” নামে একটি খাদ্য মেলার আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্রীদের পাঠ্যসূচির বাইরে অতিরিক্ত দক্ষতা গড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষ শুক্রবার “আহারে বাহারে” নামে একটি খাদ্য মেলার আয়োজন করা হয়। যেখানে যেখানে ছাত্রীরা নিজেদের তৈরি ঘুগনি থেকে শুরু করে, চপ, ফুতকা সহ বিভিন্ন খাদ্য বস্তু ছাত্রীরা নিজেরাই তৈরি করে তাদের পসরা সাজিয়ে বসে।…

Read More

শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুর সুপার স্পেস্যালিটি হাসপাতালে দুটি হুইলচেয়ার প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত মেলার উপার্জিত অর্থ দিয়ে হাসপাতালে হুইলচেয়ার সহ দুস্থদের মধ্যে কম্বল বিলি করল একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গারামপুর সুপার স্পেস্যালিটি হাসপাতালে দুটি হুইলচেয়ার প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। যেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার নয়ন সরকার,বিদ্যালয়ের প্রিন্সিপাল অমৃত খালকো, শিক্ষক আরশাদ হোসেন,বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন সহ…

Read More

শিক্ষক-কে হেনস্থা করার অভিযোগ বেশকিছু অভিভাবকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিদ্যালয়ের প্রধান শিক্ষক-কে হেনস্থা করার অভিযোগ বেশকিছু অভিভাবকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন গোটা গ্রামবাসী। বৃহস্পতিবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের ৫নং দীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের কড়ই চেঁচড়া উচ্চ বিদ্যালয়ে। এদিন প্রধান শিক্ষকের সমর্থনে এলাকায় মিছিল সহ পথসভার আয়োজন করে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর,গত মঙ্গলবার কড়ই চেঁচড়া…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পেছনে ধাক্কা ছোট গাড়ির, অল্পের জন্য রক্ষা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুর: নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পেছনে ধাক্কা ছোট গাড়ির। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ছোট গাড়ির চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে ৫১২নং জাতীয় সড়কে। ঘটনার পর পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে রায়গঞ্জ থেকে বালুরঘাট…

Read More