শিশুরা যাতে ছোট থেকেই ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই বিশেষ কর্মসূচির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : শিশুরা যাতে ছোট থেকেই ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই বিশেষ কর্মসূচির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার বালুরঘাটের টিউলিপ ইংলিশ মিডিয়াম স্কুলে ইউ কেজি শ্রেণির পড়ুয়াদের জন্য এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদসহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ছোটদের উপযোগী সহজ…

Read More

কুরমাইল বি.এড কলেজ পরিদর্শন করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – কুরমাইল বি.এড কলেজ পরিদর্শন করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বৃহস্পতিবার কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেন, তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। কলেজের শৈক্ষিক পরিকাঠামো এবং অন্যান্য সুবিধা নিয়ে বিধায়ক মত বিনিময় করেন। তাঁর এই সফরে কলেজ কর্তৃপক্ষ তাঁকে…

Read More

“প্রজ্ঞা ডান্স একাডেমী” – র কর্ণধার সুচেতনা ব্যানার্জীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্কার শিক্ষার্থীদের নিয়ে “ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন…” – অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বসন্ত উৎসব উপলক্ষ্যে নানা রঙের আবিরের পরশে বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ ১৩ই মার্চ বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটের শিশু উদ্যানে (বড় পার্ক) “প্রজ্ঞা ডান্স একাডেমী” – র কর্ণধার সুচেতনা ব্যানার্জীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্কার শিক্ষার্থীদের নিয়ে “ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন…” – অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কার কর্ণধার সুচেতনা ব্যানার্জী…

Read More

দূরপাল্লার ট্রেন যাত্রায় অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরিচয়ই কাল হলো এক ব্যক্তির!

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর, বালুরঘাট, ১২ মার্চ: দূরপাল্লার ট্রেন যাত্রায় অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পরিচয়। ভিড়ে ঠাসা ট্রেনে সিট পাইয়ে দেওয়া, মোবাইলে লুডু খেলা, একসঙ্গে খাওয়া-দাওয়ার মাধ্যমে গড়ে ওঠে সখ্যতা। তারপরেই আবেদন,’ আমার মোবাইল হারিয়ে গিয়েছে, বাড়িতে ফোন করার জন্য আপনার মোবাইলটা দেবেন?’ মোবাইল অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দিতেই ঘটে বিপত্তি। কয়েক ধাপে দুটি ব্যাংক অ্যাকাউন্ট…

Read More

নিজের পছন্দমত ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ প্রধানের বিরুদ্ধে।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : – ট্রেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ। ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ তিন ঠিকাদারের। গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নিজের পছন্দমত ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গত ২৮শে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি…

Read More

বানীয়াকুড়ী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম সমিতির ৪৯ তম বর্ষের তিনদিনব্যাপী বার্ষিক মহামিলন উৎসবের আজ শেষ দিন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার গোপালবাটী অঞ্চলের বানীয়াকুড়ী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম সমিতির ৪৯ তম বর্ষের তিনদিনব্যাপী বার্ষিক মহামিলন উৎসবের আজ শেষ দিন। ১০ই মার্চ সোমবার থেকে তিনদিনব্যাপী বার্ষিক মহামিলন উৎসবের শুভারম্ভ হয়। আজ বার্ষিক মহামিলন উৎসবের শেষ দিনে সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল নামে। উৎসবে ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটে আসে। আজ…

Read More

হিলি চক্রের তিওড় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ ১১ই মার্চ মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চক্রের তিওড় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হলো। আজ বসন্ত উৎসব উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

Read More

স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাটের ছোট দেওরা গ্রামে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তার স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাটের ছোট দেওরা গ্রামে। দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে সরব ছিলেন এলাকাবাসী, এমনকি ভোট বয়কটের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। মঙ্গলবার বিকেলে এই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ অন্যান্য কর্মকর্তারা।…

Read More

ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: নেশার ঠেক ভাঙতে উদ্যোগ নিলো গ্রামবাসীরা।ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। ঘটনায় দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা। মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার ধলদিঘি পুরাণপাড়া এলাকায়। ঘটনার পর দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে…

Read More

শহরের মাতৃসদন এলাকায় রোগীর আত্মীয়-পরিজনদের পানীয় জলের অসুবিধা দূর করতে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হলো।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : শহরের মাতৃসদন এলাকায় রোগীর আত্মীয়-পরিজনদের পানীয় জলের অসুবিধা দূর করতে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হলো। মঙ্গলবার দুপুরে এই মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃসদনে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য আসেন, তাঁদের সুস্থ…

Read More