চা চক্রে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিধানসভা অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডে পাওয়ার হাউস বাজারে চা চক্রে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী। পেহেলগাঁওতে জঙ্গি হানার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মুর্শিদাবাদ এবং পেহেলগাঁওতে যে জঙ্গি হানা হয়েছে তাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ মারা গেছেন।রাজ্যের প্রায় ২৬০০০ শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখন চাকরি বাকরি…

Read More

যে বয়সে হাতে বই-খাতা থাকা উচিত, সে বয়সে হাঁড়ি-পাতিল, কাপড় কাচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি—মর্জিনা খাতুন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- যে বয়সে হাতে বই-খাতা থাকা উচিত, সে বয়সে হাঁড়ি-পাতিল, কাপড় কাচা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি—মর্জিনা খাতুন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনি। এই বিষয়ে মোহনা পঞ্চায়েত এর প্রধান সুনীল…

Read More

সপ্তম স্থান অর্জন করল গঙ্গারামপুরের অঙ্কন বসাক, তার এমন সাফল্যে খুশি জেলা তথা গঙ্গারামপুরের শিক্ষক মহল।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর: গঙ্গারামপুরে মাধ্যমিক পরীক্ষায় সাফল্য।689 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করল গঙ্গারামপুরের অঙ্কন বসাক। তার এমন সাফল্যে খুশি জেলা তথা গঙ্গারামপুরের শিক্ষক মহল। আগামীতে পড়াশুনা করে বিজ্ঞানী হতে চান গঙ্গারামপুরের অংকন বসাক। জানা গেছে এবারে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় অঙ্কন বসাক। শুক্রবার ছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার…

Read More

রাস্তা সংস্কারের কোনো সুরাহা হয়নি, ঘটনার প্রতিবাদে শুক্রবার ফের পথ অবরোধ করে গ্রামবাসীরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা মেরে ও পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় রীতিমতো শোরগোল তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে। গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ যানচলাচল। ভোগান্তিতে পথচারীরা। স্থানীয় সূত্রে খবর, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য করদহ এলাকার একটি ঢালাই রাস্তা ভেঙে পুকুরের পরে যায়। যার কারণে নিত্যদিন যাতায়াত…

Read More

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে শুক্রবার দুপুরে বালুরঘাট রেল স্টেশনের নব নির্মিত কাজ ও তার অগ্রগতি খতিয়ে দেখলেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে শুক্রবার দুপুরে বালুরঘাট রেল স্টেশনের নব নির্মিত কাজ ও তার অগ্রগতি খতিয়ে দেখতে স্টেশনে যান তিনি কাজের অগ্রগতি থেকে সন্তোষ প্রকাশ করেন অবশ্য স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি বা পরিকাঠামো তৈরীর কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে আগেরবার তিনি…

Read More

এদিন কার্যালয় নির্মাণের ভূমি পুজো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয় নির্মিত হতে চলেছে। এদিন কার্যালয় নির্মাণের ভূমি পুজো করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা কার্যালয় তৈরির জন্য বালুরঘাট শহরের কোর্ট মোড় এলাকায় কয়েক বছর আগে একটি বাড়ি ক্রয় করা হয়। সেই বাড়ির পুরাতন বিল্ডিং এ চলছিল বিজেপির জেলা কার্যালয় হিসেবে।…

Read More

বালুরঘাটের অনিক সরকার কে শুভেচ্ছা।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকারী বালুরঘাটের অনিক সরকার কে শুভেচ্ছা জানাতে, আর তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপহার স্বরূপ ফুলের তোড়া মিষ্টি পেন অনিকের হাতে তুলে দিলেন। পাশাপাশি উচ্চ শিক্ষাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি।

Read More

২রা মে শুক্রবার এক পুণ্য তিথিতে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২রা মে শুক্রবার এক পুণ্য তিথিতে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো। ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ বিষ্ণুরূপানন্দজী মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার বিদূরানন্দজী মহারাজ ও অচিন্তানন্দজী মহারাজ, বালুরঘাট…

Read More

তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা, আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা।এমন পরিস্থিতিতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। ইতিমধ্যে অনেকেই অন্য পেশা ছেড়ে আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। গরমে ক্ষণিকের জন্য গলা ভেজাতে অনেকে আইসক্রিম,বরফ,ঘন ঘন ঠান্ডা জল পান করছেন। আবার অনেকে শরীর সুস্থ রাখতে ডাব ও আখের রস খাচ্ছে।…

Read More

পায়েল গাওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিড়ী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – দক্ষিণ দিনাজপুরের পায়েল গাওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং নিহতদের আত্মার শান্তির কামনায় এক মোমবাতি মিছিলের আয়োজন করল বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই মৌন মিছিল শুরু হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং শেষ হয় বালুরঘাট থানা মোড়ে। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক লাহিড়ী,…

Read More