হরিমাধবের নামেই মুক্তমঞ্চ গড়ে তুলবে পুরসভা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রয়াত নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে বালুরঘাট শহরে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ। হরিমাধবের নামেই মুক্তমঞ্চটি গড়ে তুলবে পুরসভা। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। পুরসভার কাছে সুরেশ রঞ্জন পার্কের সামনে ফাঁকা জায়গায় এই মুক্তমঞ্চটি তৈরি করা হবে। পুরসভা সূত্রে খবর, প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দে মুক্তমঞ্চটি গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে কাজের জন্য ৫ লক্ষ…

Read More

সোমবার গঙ্গারামপুর রেলস্টেশন পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গঙ্গারামপুর রেলস্টেশনের একাধিক নির্মাণ কাজ খতিয়ে দেখতে সোমবার গঙ্গারামপুর রেলস্টেশন পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার । নির্মাণ কাজ পরিদর্শন করে তিনি জানান, আগামী তিন থেকে চার মাসের মধ্যে স্টেশনের সমস্ত নির্মীয়মান কাজ শেষ হয়ে যাবে । নির্মাণ কাজ কিছুটা ধীরগতিতে চলছে বলে তিনি স্বীকার করে নেন…

Read More

জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর দলমত নির্বিশেষে এই বৈঠকে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুকান্ত বাবু।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির অংশগ্রহণ করা উচিত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর দলমত নির্বিশেষে এই বৈঠকে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার…

Read More

গঙ্গারামপুরে শুরু হলো বিদ্যেশ্বরী কালী মাতার ঐতিহ্যবাহী পুজো, জমজমাট মেলা ও ভক্তদের ভিড়।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : – দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে রীতিনীতি মেনে প্রতি বছরের মতো এবারও শুরু হলো ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী কালী মাতার পুজো। জ্যৈষ্ঠ মাসের প্রথম সোমবার প্রতিবছর পূজো আয়োজিত হয়ে থাকে। পুজো উপলক্ষ্যে এলাকায় বসেছে বিশাল মেলা।যেখানে দূরদূরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। রবিবার গভীর রাত থেকেই থেকেই শুরু…

Read More

আন্ডারপাসের চারপাশের রাস্তা এবং অঞ্চলের জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে বৃষ্টির জল দ্রুত জমা হয়।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুর:- অল্প বৃষ্টিতেই রেলের আন্ডারপাসে জল জমতে শুরু করলে, এর প্রধান কারণ হলো দুর্বল নিষ্কাশন ব্যবস্থা। আন্ডারপাসের চারপাশের রাস্তা এবং অঞ্চলের জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে বৃষ্টির জল দ্রুত জমা হয়। এছাড়া, আন্ডারপাসের ঢাল বা উচ্চতা কম হলে জল সহজে সরে যায় না। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকার ২৫…

Read More

সেনাদের সন্মানে বালুরঘাটে তিরঙ্গা যাত্রায় সস্ত্রীক উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার।

বালুরঘাট , দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :-অপারেশন সিঁদুর এর সাফল্যে ভারতীয় সেনাদের সন্মানে বালুরঘাটে তিরঙ্গা যাত্রা। বালুরঘাটের মঙ্গলপুর মোড় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মিছিলের সামনের সারিতে সস্ত্রীক সুকান্ত মজুমদারকে দেখা যায়। এছাড়াও জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুর এর বিধায়ক সত্যেন্দ্রনাথ…

Read More

ছাত্রছাত্রীদের মধ্যে সরকার প্রদত্ত স্কুল ইউনিফর্ম বিতরণে মান ও সাইজের অসামঞ্জস্যতা নিয়ে প্রবল বিতর্ক এবং অসন্তোষ দেখা দিয়েছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সম্প্রতি রাজ্যজুড়ে প্রাথমিক ও আপার প্রাইমারি স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে সরকার প্রদত্ত স্কুল ইউনিফর্ম বিতরণে মান ও সাইজের অসামঞ্জস্যতা নিয়ে প্রবল বিতর্ক এবং অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পরিহিত পোশাকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এই সমস্যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে পোশাকের সঠিক…

Read More

উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা থেকে ৭৫টি বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা অনুরাগীরা দের নিয়ে বিশেষ কর্মশালা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষা জাতীর মেরুদন্ড, বর্তমানের শিক্ষার্থী ভবিষ্যতের দেশ গড়ার কান্ডারী। আর এর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকেন কোন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা গণ। প্রাথমিক স্তরে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা অনুরাগীদের নিয়ে অনুসন্ধান সোসাইটি ও বেস মডেল স্কুলের ব্যবস্থাপনায় রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর বেস আর-নুর মডেল স্কুলের…

Read More

ব্রাউন সুগার উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার, ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: গোপন সূত্রের খবরে বিশেষ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে।পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন সরজামাল আলী (৪৪) ও সাকিল আলী (২৩)। এটা সম্পর্কে বাবা ও ছেলে। বাড়ি গঙ্গারামপুর থানার দুমুঠো ফরিদপুর এলাকায়। পুলিশ আরো জানিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের…

Read More

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ১৭ মে মোদি সরকার বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কয়েকটি পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের আগের নেওয়া বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার ফলে হিলি স্থলবন্দর,…

Read More