বাড়ি বাড়ি ঘুরে মানুষের সমস্যা শুনলেন বিধায়ক।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- শহরের ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ডে বুধবার সন্ধ্যায় গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। এদিন তিনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার কথাও তুলে ধরেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ…

Read More

রক্তের বন্ধনে বিবাহ, অভিনব উদ্যোগে প্রশংসা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বিয়ে বাড়ির মানেই হইহুল্লোড়, গান-বাজনা ও ভুরিভোজ। কিন্তু বালুরঘাটে সেগুলোর সঙ্গে যুক্ত হলেও এক মানবিক উদ্যোগ। বুধবার বৌভাতের অনুষ্ঠানের আগে রক্তদান ও থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির আয়োজন হলো নবপ্রভাত সংঘ এলাকায়। বিয়ে বাড়ি এসে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন রক্তদানে সামিল হলেন। রক্তদাতা হলেন খোদ বর সৌরভ রায়। যদিও ইচ্ছে থাকলেও নববধূ ববিতা মাহাতো ওজনের…

Read More

মানুষের সমস্যার কথা শুনতে পথে বিজেপি বিধায়ক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের হিলি বাজার এলাকায় বুধবার জনসংযোগ কর্মসূচি পালন করলেন বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এই জনসম্পর্ক অভিযানে তিনি বাজার এলাকার দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে জেলা ও…

Read More

এসআইআর হয়রানির অভিযোগে বালুরঘাটে প্রতিবাদ মিছিল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে শুরু হলো বামেদের বিশাল মিছিল মূলত এস আই আর হয়রানি বিরোধিতা করে এবং বৈধ ভোটারদের নামের তালিকাভুক্ত করনের দাবিতে এই মিছিলের আয়োজন করেছে বামেরা।মিছিল শুরু হয়েছে শেষ হবে বালুরঘাট থানা মোড়ে। মিছিলের শেষে জেলা নেতৃত্ব বক্তব্য রাখবেন।

Read More

২০০ রোগীর চোখ পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫ বছরের বর্ষব্যাপী সামাজিক কাজের তৃতীয় প্রয়াস হিসেবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করে। প্রায় দুইশো রোগীর চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ছানি অপারেশন ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়। রোগীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়। প্রয়াস আত্রেয়ীর সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগটি স্থানীয়দের কাছ থেকে…

Read More

শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ, পথে ছাত্র সংগঠন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এআইডিএসও এর বিক্ষোভ সমাবেশ। সেমিস্টারের শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে শনিবার রাজ্য জুড়েই বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দেয় এআইডিএসও। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করে এআইডিএসও কর্মী সমর্থকেরা।তাদের দাবি বর্তমান রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক স্তরে অপরিকল্পিত ভাবে সেমিস্টার সিস্টেম চালু করেছে। এতে…

Read More

পরিবর্তনের বার্তা নিয়ে প্রশ্ন? দক্ষিণ দিনাজপুরে বিজেপির কর্মসূচি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরে গত শুক্রবার কুশমন্ডি থেকে। আজ গঙ্গারামপুর থেকে কুমারগঞ্জ, বালুরঘাট হয়ে তপন বিধান সভা পরিক্রমা করছে। বিজেপির এই পরিবর্তন যাত্রায় দক্ষিণ দিনাজপুরের মতো কৃষি ভিত্তিক শিল্প বিহীন জেলার মানুষ কি ভাবছে সেটাই দেখার। কারণ বিজেপি কেন্দ্রে প্রায় বারো বছর আগে ক্ষমতায় এলেও জেলায় একমাত্র রেল…

Read More

বালুরঘাটে বিজেপির পরিবর্তন যাত্রা, উপস্থিত সুকান্ত মজুমদার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে সংগঠন শক্তিশালী করতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বালুরঘাট বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হলো শনিবার। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন পরিবর্তন যাত্রার রথ বালুরঘাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পথে পথে…

Read More

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট পঞ্চম দোল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চম দোল উৎসবে মাতল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়। হিন্দু শাস্ত্র মতে এদিন নদী থেকে জল ভরে রাস্তায় একটি শোভাযাত্রা বের করা হয়। যেখানে সামিল ছিলেন বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় অধ্যাপক-অধ্যাপিকা শিক্ষা কর্মী এবং ছাত্রীরা। এই দিনটিকে সামনে রেখে মহাবিদ্যালয় কক্ষে উইমেন্স ডে উদযাপিত করা হয় মহিলা মহাবিদ্যালয় মহিলা সেল থেকে। এছাড়া পঞ্চম দল…

Read More

মহিলা দিবসে বালুরঘাটে তৃণমূলের পদযাত্রা, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ৮ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে জেলা তৃণমূল মহিলা কমিটির পক্ষ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। ‘মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা’ ব্যানার নিয়ে এদিনের মহিলা তৃণমূল কর্মীদের পদযাত্রা মূলত গ্যাসের দাম বৃদ্ধির বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এদিনের এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুর…

Read More