চা বাগানের পক্ষ থেকে নতুন উদ্যগ, যার পোশাকি নাম “ব্রু ইওর ওন ব্লেন্ড”।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : – চা এর প্রতি ভালোবাসা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কনকনে ঠান্ডা হোক আর ঝমঝমিয়ে বৃষ্টি, চা ছাড়া কোনটাই পরিপূর্ণ না। তবে চা নিজের পছন্দ অনুযায়ী তৈরি হলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ এনে দিয়েছে মাঝেরডাবরী চা বাগান।আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগানের টি লাউঞ্জ বসে আপনি তৈরি করে নিতে পারবেন…

Read More

ভোর রাতে হাতি দলসিংপাড়া চা বাগানের গুদাম লাইন ও জটু লাইনে হাতি হানা দিয়ে তছনছ করে দুটো বাড়ি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডুয়ার্সের চা বলয়ে হাতির হানা এখন নিত্য ঘটনায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত কোনো না কোনো চা বাগানে হাতির হানার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার ভোর রাতে হাতির হানার ঘটল আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া চা বাগানে। এদিন ভোর রাতে হাতি দলসিংপাড়া চা বাগানের গুদাম লাইন ও জটু লাইনে হানা দিয়ে তছনছ করে দুটো বাড়ি। ভেঙে গুঁড়িয়ে দেয়…

Read More

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ৩৬ তম ফালাকাটা ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে বুধবার ফালাকাটা ব্লকের খগেনহাট নাথুনিসিং হাই স্কুল প্রাঙ্গনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলিত করে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। জানা গিয়েছে, এদিন দরিয়া ও চটকা বিভাগে বেশকয়েকজন…

Read More

ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা উত্তর মন্ডলের আন্তঃ প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের ৪৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়,…

Read More

বিভিন্ন দাবী নিয়ে সকালে ১১ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস কর্মীরা খালি পায়ে পদযাত্রা শুরু করেন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার পুরসভার নানা সমস্যা সমাধানের দাবি নিয়ে খালি পায়ে পদযাত্রায় সামিল হল কংগ্রেস। মঙ্গলবার সকালে ১১ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস কর্মীরা খালি পায়ে পদযাত্রা শুরু করেন। এই পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ।শান্তনুবাবু বলেন, মূলতঃ চারটি দাবি নিয়ে খালি পায়ে আমরা পদযাত্রায় সামিল হয়েছি।দীর্ঘদিন ধরে পুরসভার নাগরিকরা সমস্যায় রয়েছেন। ২০১৬…

Read More

মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে শহর ও শহরতলি এলাকা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঘন কুয়াশার চাদরে ঢাকলো গোটা ফালাকাটা। মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে শহর ও শহরতলি এলাকা। এদিন ভোর থেকেই সংশ্লিষ্ট ব্লকের বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ছিল অনেকটাই কম। ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে শুরু করে ঘরবাড়ি সবটাই ঢেকে গেছে। যার কারনে অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের গতিও ছিল অনেকটাই কম।

Read More

উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করলেন শতাব্দী রায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—পুরাতন মালদার যাত্রা ডাঙ্গা এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আজ মালদায় এসেছেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দি রায়। খেলার উদ্বোধনে এসে মালদার ইংলিশ বাজার পৌরসভার কালিতলা এলাকায় সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করলেন শতাব্দী রায়। ছাব্বিশে বিধানসভা ভোট আবারও আমরা ক্ষমতায়…

Read More

রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রজাতন্ত্র দিবস উদযাপন হল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে।রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা। উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। জেলা শাসক ও জেলা পুলিশ সুপার গান সেলুটের মাধ্যমে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হল।

Read More

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস, চলছে আসাম থেকে বাংলায় প্রবেশ করা সমস্ত যানবাহন চিরুনি তল্লাশি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই সময় নানান নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করে। তাই আসাম বাংলা সীমানাবর্তী পাকড়িগুড়িতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। আসাম থেকে বাংলায় প্রবেশ করা সমস্ত যানবাহন চিরুনি তল্লাশি করে বাংলায় প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।

Read More

গোর্খা মাঘে মিলন উৎসব।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : – গোর্খা মাঘে মিলন উৎসব শুক্রবার বিকেলে আয়োজিত হল কালচিনি বক্সা ময়দানে দুই দিন ব্যাপী চলবে এই উৎসব। এদিন এক শোভাযাত্রা বের হয় ওই শোভাযাত্রাটি কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা। জানা গিয়েছে, এই উৎসবে গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন জনজাতি স্টল বসেছে। স্টলে তাদের প্রাচীন বাদ্যযন্ত্র, লিপি, পোশাক সহ বিভিন্ন জিনিস প্রদর্শনী করা হয়েছে।…

Read More