কালচিনির রায়মাটাং চা বাগানের শ্রমিক মহল্লা থেকে শুরু হয়ে কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে।‌

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেলার বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। শনিবার আলিপুরদুয়ার জেলার হাসিমারা,কালচিনি, বীরপাড়া সহ বিভিন্ন এলাকায় হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন কালচিনির রায়মাটাং চা বাগানের শ্রমিক মহল্লা থেকে শুরু হয়ে কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে।‌ অন্যদিকে হাসিমারা এলাকায় শোভাযাত্রা সাঁতালি মোড় থেকে…

Read More

ফালাকাটা শহরের চারিদিকে যেন উৎসবের আমেজ, পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।

নিজস্ব, আলিপুরদুয়ার:- শনিবার উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। ফালাকাটা শহরের চারিদিকে যেন উৎসবের আমেজ। এভাবেই পালিত হয়েছে হনুমান জয়ন্তী। ফালাকাটার বিভিন্ন হনুমান মন্দির গুলিতে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। এদিন সকাল থেকেই সেই ভিড়ের দৃশ্য দেখা গেল। ফালাকাটা দুর্গাবাড়ির পরিচালনায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। সেখানেও পুজো দিতে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। ফালাকাটায় আগত ভক্তদের…

Read More

ফালাকাটা ব্লকের জটেশ্বর কলেজপাড়া এলাকায় কেউ শিব, কেউ আবার সেজেছেন পার্বতী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। জানা গিয়েছে, চৈত্রমাসে ভক্তরা শিব, পার্বতী, কালী সহ একাধিক দেবতার রূপে সেজে বিভিন্ন জায়গায় ঘুরে শিবের গান পরিবেশন করে থাকেন। এমনই ছবি দেখা গেল ফালাকাটা ব্লকের জটেশ্বর কলেজপাড়া এলাকায়। কেউ শিব, কেউ আবার সেজেছেন পার্বতী।গায়ে বিভিন্ন রং মেখে, বিভিন্ন গহনায় নিজেদের সাজিয়েছে তারা। আর যখন তারা…

Read More

শুক্রবার দুপুরে রাজদীপ বর্মন নামে এক কিশোরকে টাওয়ারের উপরে দেখতে পান স্থানীয়রা, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- টাওয়ারে উঠে পড়ল এক কিশোর। ঘটনায় হইচই ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁও এলাকায়। শুক্রবার দুপুরে রাজদীপ বর্মন নামে এক কিশোরকে টাওয়ারের উপরে দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার আশঙ্কা করে তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। ওই টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীদের।…

Read More

ফালাকাটা গ্রামীন ব্লক যুব কংগ্রেস ও ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে ধিক্কার মিছিল বের করা হয়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে জটেশ্বরে ধিক্কার মিছিল। ফালাকাটা গ্রামীন ব্লক যুব কংগ্রেস ও ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথি এলাকা থেকে এক ধিক্কার মিছিল বের করা হয়। ওই মিছিলটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ফালাকাটা গ্রামীণ…

Read More

একাধিক দাবিতে গত মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করেছে ঘাসফুল শিবির।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বকেয়া পি এফ প্রদান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, গ্র্যাচুইটির টাকা প্রদান সহ একাধিক দাবিতে গত মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করেছে ঘাসফুল শিবির। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান হয়ে তাসাটি চা বাগান হয়ে দলগাঁও চা বাগানে এসে পৌঁছায় পদযাত্রাটি। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা আইএনটিটিইউসির সভাপতি বিনোদ মিঞ্জ,ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি…

Read More

বিজেপির সক্রিয় সদস্য কর্মশালা অনুষ্ঠিত হল ফালাকাটার পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার বিজেপির সক্রিয় সদস্য কর্মশালা অনুষ্ঠিত হল। এদিন ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয় ফালাকাটার পারঙ্গেরপার শিশুকল্যাণ উচ্চ বিদ্যালয়ে। এদিন সকালে দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। ওই কর্মসুচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, জেলা সম্পাদক অঘোর রায় সহ অন্যরা।

Read More

ডুয়ার্স জুড়ে সকাল থেকেই মুখ ভার আকাশের, বজ্র বিদ্যুৎ সহ হয়ে চলেছে একনাগাড়ে বৃষ্টি,সাথে বইছে হাওয়াও।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নামলো তাপমাত্রার পারদ, ডুয়ার্স জুড়ে সকাল থেকেই মুখ ভার আকাশের। বজ্র বিদ্যুৎ সহ হয়ে চলেছে একনাগাড়ে বৃষ্টি,সাথে বইছে হাওয়াও।গরম থেকে স্বস্তি মেলায় খুশি সাধারণ মানুষ।এদিন সাধারণ মানুষ এক প্রকার ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরিয়েছে। স্বাভাবিক ভাবেই আবহাওয়ার এই ভোল বদলে অনেকটাই শীতের আমেজ ফিরে এসেছে বাংলায়।

Read More

বুধবার আলিপুরদুয়ারে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় চাকরিহারারা এবং ডিআই অফিসে সামনে বিক্ষোভ দেখায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডিআই অফিস অভিযান চাকরিহারাদের। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আলিপুরদুয়ারে ডিআই অফিস অভিযান।বুধবার আলিপুরদুয়ারে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় তারা এবং ডিআই অফিসে সামনে বিক্ষোভ দেখায়। দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এদিন তারা ডিআই অফিসে তালাও ঝুলিয়ে দেয় তাঁরা।

Read More

ডলোমাইট থেকে দূষণে জেরবার! দূষণ বন্ধের দাবিতে রাস্তায় নাগরিক সংগঠন। ‘

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দূষণের প্রতিবাদে ধর্মঘট! আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ায় ধর্মঘট। ডলোমাইট থেকে দূষণে জেরবার! দূষণ বন্ধের দাবিতে রাস্তায় নাগরিক সংগঠন। ‘ভয়েস অফ বীরপাড়া’ নামে সংগঠনের বিক্ষোভ। দলগাঁও স্টেশনে ডলোমাইট লোডিং বন্ধের দাবি। রেলের ডলোমাইট লোডিং থেকে দূষণের অভিযোগ। দূষণ বন্ধের দাবিতে সকাল থেকে ধর্মধট। ধর্মঘটের সমর্থনে রাস্তায় এলাকাবাসী।

Read More