পড়ুয়াদের খেলাধুলায় উৎসাহ দিতে মাদারীহাটে SSB-এর ক্রীড়া সামগ্রী বিতরণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- SSB-এর ১৭ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে এবং মাকড়াপাড়া ডি কোম্পানির সহযোগিতায় শুক্রবার মাদারীহাট–বীরপাড়া ব্লকের দলমোড় চা বাগান সংলগ্ন ত্রিবেণী স্কুলে এক মানবিক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঠমুখী করা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে SSB-এর পক্ষ থেকে ক্রিকেট সামগ্রী, ক্যারম বোর্ড, ভলিবল নেট, ভলিবল…

Read More

চা শ্রমিকদের দাবিতে আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন ঘেরাও বিটিডাব্লিউইউ-এর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বন্ধ চা বাগান পুনরায় চালু করা, বিভিন্ন চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান সহ একাধিক দাবিতে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-র সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল বিজেপির শ্রমিক সংগঠন বিটিডাব্লিউইউ (BTWU)।বুধবার আয়োজিত এই আন্দোলনে বিজেপির শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ…

Read More

শুভব্রত দেকেও শুনানির নোটিস, ফালাকাটায় শোরগোল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা শহরের মসলাপট্টি এলাকার একটি বুথের প্রায় সব ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এমনকি শুনানিতে ডাক পেয়েছেন এলাকার দাপুটে তৃনমূল নেতা তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভব্রত দে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ফালাকাটায়। এই ঘটেছে ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ১৩/২০০ নম্বর বুথের। জানা গিয়েছে, ওই বুথে ভোটার…

Read More

গুয়াবরনগরে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সন্ধ্যায় ফালাকাটা ব্লকের গুয়াবরনগর অঞ্চলের গুয়াবরনগর গ্রামে এক সাংগঠনিক সভার মাধ্যমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন করা হল। সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা ব্লক কমিটির সভাপতি নারায়ণ রায়, ব্লক…

Read More

ফালাকাটার জটেশ্বর–২ অঞ্চলে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সংগঠন বিস্তার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর অঞ্চলের ঢেনারপুল এলাকায় এক সাংগঠনিক সভার মাধ্যমে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অঞ্চল কমিটি গঠন করা হল। সংগঠনের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই সভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায়, ফালাকাটা কমিটির সম্পাদক সত্যজিত অধিকারী ছিলেন প্রচার…

Read More

পথশ্রী প্রকল্পে ৭০ লক্ষ টাকায় তাসাটি চা বাগানে ১.৫ কিমি পিচ রাস্তা নির্মাণ শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের শুরুতেই রাস্তা কাজের সূচনা হল তাসাটি চা বাগানে। মঙ্গলবার পুজো ও ফিতে কেটে রাস্তার কাজের সূচনা হয়। ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের NH17 রোড থেকে সান্তাল লাইন পর্যন্ত প্রায় ১.৫ কিমি পিচের ওই রাস্তা করা হবে। জানা গিয়েছে, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজে ব্যয়…

Read More

ফরেস্ট কলোনিতে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজা সহ চার পাচারকারী ধরা পড়ল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের শুরুতেই বড় সাফল্য পেল ফালাকাটা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফালাকাটা শহরের ফরেস্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে মোট ৩৩.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে…

Read More

ফালাকাটায় চোলাই মদের ঠেক গুঁড়িয়ে দিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটা ব্লকের সরুগাও চা বাগান এলাকার একাধিক চোলাই মদের ঠেকে হানা দেয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এলাকায় লুকিয়ে চোলাই মদের কারবার চলছিল। এর জেরে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।…

Read More

খগেনহাটে সাংগঠনিক সভায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ফালাকাটা ব্লক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হল। ফালাকাটা ব্লকের খগেনহাট এলাকায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার মধ্য দিয়েই এই কমিটি গঠনের ঘোষণা করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।সভায় সর্বসম্মতিক্রমে ২৫ জন সদস্যকে নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করা হয়।…

Read More

২০২৬-এর প্রথম দিনেই জলদাপাড়া জাতীয় উদ্যানে নবজাত গণ্ডার শাবক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জালদাপাড়া জাতীয় উদ্যানে নববর্ষের দিন এক আনন্দঘন ঘটনার সাক্ষী থাকল বন দপ্তর। ২০২৬ সালের ১ জানুয়ারি, অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনেই জলদাপাড়া জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডারের একটি শাবকের জন্ম হয়েছে। নিয়মিত নজরদারির সময় হাতি পিঠে টহলদারি দল এই সদ্যোজাত গণ্ডার শাবকটিকে তার মায়ের সঙ্গে দেখতে পায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,…

Read More