৫ কোটি টাকার রাস্তায় অনিয়মের অভিযোগ, পিচ নয় ঢালাই—প্রতিবাদে উত্তাল মাঝিগ্রাম।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রের স্বপ্নের প্রকল্পে সরকারি নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায়। অভিযোগ, পিচের রাস্তার বদলে নিম্নমানের ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদে উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম ও সাতরাই—এই তিন গ্রামের কয়েকশো মানুষ একযোগে কাজ বন্ধের ডাক দিয়েছেন।…

Read More

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা, জটেশ্বরে তৃণমূলে যোগদান ৭ পরিবারের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫৩ নম্বর পার্টের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। আর ওই কর্মসূচিতেই ৭টি পরিবার বিজেপি ও সিপিএম দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিন তৃণমূলে যোগদানকারী সদানন্দ সরকার জানান,…

Read More

বালুরঘাটে বিজেপির নির্বাচনী প্রস্তুতি শুরু, তুলি হাতে দেওয়াল লিখলেন বিধায়ক অশোক লাহিড়ী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রচার শুরু বালুরঘাটে। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও এলাকার বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ী নিজে হাতে পদ্মের প্রচারে দেওয়াল লিখতে শুরু করলেন। শহরের চৌরঙ্গী মোড়ে কর্মীদের সাথে রঙ তুলি দিয়ে দেওয়াল লিখলেন।

Read More

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে ব্যাঙ্ক বন্ধ, ভোগান্তিতে বালুরঘাটের গ্রাহকরা।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর ডাকে সারা দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব বালুরঘাটে। কর্ম দিবস পাঁচ দিনের দাবিতে এদিন বালুরঘাটে স্টেট ব্যাংক শাখায় বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা। ব্যাংক কর্মীদের ধর্মঘটের ফলে ব্যাংক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। অনেকেই জরুরী কাজের জন্য বা টাকা তুলতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

Read More

ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, বালুরঘাট শহর জুড়ে তৃণমূলের প্রতিবাদী মশাল মিছিল।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে সোমবার সন্ধ্যায় প্রতিবাদে মশাল মিছিল করল বালুরঘাট ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। বালুরঘাট হিলি মোড় থেকে শুরু হওয়া এই মিছিল গোটা শহর প্রদক্ষিণ করে বালুরঘাট থানা মোড়ে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের…

Read More

নীরব হয়ে গেল বালুরঘাটের মঞ্চ, সঞ্চালক সঞ্জয় কর্মকারের স্মরণে শোকস্তব্ধ শহর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের সাংস্কৃতিক অঙ্গনে এক অকাল বিদায়। স্বনামধন্য সঞ্চালক ও বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের প্রয়াণে আজ শোকস্তব্ধ সমগ্র বালুরঘাটবাসী। ২৬শে জানুয়ারী সোমবার বিকেলে সঞ্জয় কর্মকারের স্মরণে তার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে বালুরঘাটের সংকেত ক্লাবের সহযোগিতায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে একটি স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সঞ্চালক ও বাচিক শিল্পী সঞ্জয়…

Read More

কুশমণ্ডির সার শুনানি কেন্দ্রে উত্তেজনা, তৃণমূল–বিজেপি সংঘর্ষে চাঞ্চল্য।

কুশমণ্ডি, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের কিষান মান্ডিতে অবস্থিত ভোটার নিবিড় সহায়তা (সার শুনানি) কেন্দ্রে মাইক্রো অবজারভার ও বিএলওদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিধায়িকা রেখা রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা নির্বাচনী অধিকারিকের কাছে ই-মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব।সোমবার কিষান মান্ডির শুনানি কেন্দ্রে সার হেয়ারিং চলাকালীন তৃণমূল…

Read More

শহরের বুকে প্রাণরক্ষার উদ্যোগ, কুণ্ডু কলোনির শতবর্ষের পুকুর সংস্কারে বালুরঘাট পৌরসভা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যজুড়ে শহর যত বাড়ছে, ততই কমছে জলাশয়। শহরায়ণের চাপে পুকুর-পুস্করিণী বুজে যাওয়ার খবর প্রায় নিত্যদিনের। সেই রকম ঋণাত্মক খবরে ভরা সময়েই ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ল বালুরঘাট পৌরসভা।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কুণ্ডু কলোনি এলাকায় রয়েছে একটি প্রায় শতবর্ষ প্রাচীন পুকুর। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জলাশয়টি কার্যত বেহাল হয়ে পড়ছিল। শহরের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়…

Read More

বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ট্যাবলোয় বালুরঘাট স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস উদযাপন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। বালুরঘাট শহরের স্টেডিয়াম ময়দানে রাষ্ট্রীয় মর্যদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিভিন্ন ট্যাবলো প্রদর্শনী, এবং সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত জেলা শাসক বালা সুব্রমানীয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ…

Read More

বালুরঘাটে “লক্ষ্মী এলো ঘরে” চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী, শুভ সূচনা করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের রবীন্দ্র ভবনে ২৫শে জানুয়ারী রবিবার বিকালে “লক্ষ্মী এলো ঘরে” চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এদিন জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রিমোট টিপে “লক্ষ্মী এলো ঘরে” চলচ্চিত্রটির শুভ সূচনা…

Read More