বাজেটের সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধিতে জটেশ্বরে আবির-মিষ্টিতে উদযাপন।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ল ৫০০ টাকা। এই ঘোষণা রাজ্য বাজেটে প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে খুশির হাওয়া বইছে। এই ঘোষণায় সাধারণ মহিলাদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর অঞ্চলে আনন্দ উদযাপনে মেতে ওঠেন অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। জটেশ্বর…

