মানসিক অবসাদে গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ ফেব্রুয়ারি–মালদার গাজোলে ১ ব্লকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। শুক্রবার দুপুরে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে থেকে তাঁর দেহ ময়নাতদন্তে জন্য জেলা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে,মৃত ওই পড়ুয়ার নাম সুখী পাল।বয়স ১৮ বছর।বাড়ি গাজোলের কৃষ্ণপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সে শ্যাম সুখী স্কুলে পড়াশোনা করত।…

Read More

এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচকগামী রাজ্য সড়কে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক। ঘটনায় গুরুতর আহত হলেন ট্রাকের ২০-২৫জন যাত্রী। এদের মধ্যে দু-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা। মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।…

Read More

বুনিয়াদপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে সিভিক ভলেন্টিয়ার বিভাস সরকার এবং মাছের ব্যবসায়ী মহাদেব হালদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত্রে চুরি হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকায় একই রাতে ২টি বাড়িতে চুরির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুনিয়াদপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডে সিভিক ভলেন্টিয়ার বিভাস সরকার এবং মাছের ব্যবসায়ী মহাদেব হালদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত্রে চুরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেব হালদার মাছের ব্যবসার জন্য স্ত্রীকে নিয়ে দিল্লিতে থাকেন। আর সেই…

Read More

বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং, শারিরিক ও পারিবারিক প্রতিকূলতা তাকে হার মানাত পারেনি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জন্ম থেকেই মূক ও বধির পূজা। মূলত ইশারাতেই তার সঙ্গে কথা বলতে হয়। কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবছর।বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং। মাত্র এক বছর বয়সে তার বাবা গায়ে আগুন লেগে মারা যান। বাবা মারা যাওয়ার কয়েক বছর পরেই মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন…

Read More

শুক্রবার থেকে জটেশ্বরে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ শুরু হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি দীর্ঘদিনের। তবে সেই দাবি পূরণ হতে চলেছে। যার ফলে খুশি এলাকার বাসিন্দারা। শুক্রবার থেকে জটেশ্বরে ট্রাফিক সিগন্যাল বসানোর কাজ শুরু হল। এদিকে ট্রাফিক সিগন্যালের দাবিতে জটেশ্বরের জয় বাংলা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছুদিন আগে তারা জটেশ্বর বাজার জুড়ে ট্রাফিক সিগন্যালের দাবিতে গণস্বাক্ষর সংগ্ৰহ…

Read More

গোপালগঞ্জের ধাদলপাড়াতে দেবী বিদ্ধেশ্বরী (অম্বিকা) শক্তিপীঠে দেবী বিদ্ধেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বরের (অমৃতাক্ষ) পাঁচ দিনব্যাপী মহাপুজো এবং সপ্তসতী যজ্ঞ উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও মাঘী পূর্ণিমার পূণ্য তিথিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জের ধাদলপাড়াতে দেবী বিদ্ধেশ্বরী (অম্বিকা) শক্তিপীঠে দেবী বিদ্ধেশ্বরীর পাশাপাশি ভৈরব বাবা রামেশ্বরের (অমৃতাক্ষ) পাঁচ দিনব্যাপী মহাপুজো এবং সপ্তসতী যজ্ঞ উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে। আগামীকাল ১৫ই ফেব্রুয়ারী শনিবার পর্যন্ত এই পুজো চলবে। মায়ের ভক্তরা বিশ্বাস করেন যে – দক্ষিণ…

Read More

সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে শুক্রবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বিকেলে কলেজ বাসস্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চলতি বছরে রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথম দফার কাজের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয়। এজন্য সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে শুক্রবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বিকেলে কলেজ বাসস্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল…

Read More

শহীদ হওয়া বীর ভারতীয় ৪০ জন সৈনিকদের স্মরণে শুক্রবার সন্ধ্যে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ হয়েছিল ভারতের বীর ৪০ জন সৈনিক, তারপর থেকে এই দিনটিকে প্রত্যেক বছর ‘ব্লাক ডে’ হিসেবে পালন করছে ভারতবাসী,সেই হত্যাকাণ্ডে শহীদ হওয়া বীর ভারতীয় ৪০ জন সৈনিকদের স্মরণে শুক্রবার সন্ধ্যে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন…

Read More

বৃহস্পতিবার দুপুরে ব্লক তৃণমূলের একটি প্রতিনিধিদল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের জন্য সোচ্চার হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার দুপুরে ব্লক তৃণমূলের একটি প্রতিনিধিদল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের জন্য সোচ্চার হয়। অগ্নিনির্বাপণ কেন্দ্রের প্রয়োজনীয়তা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তুলে ধরে ওই তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা। স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। হিলিতে স্থলবন্দর ও বাণিজ্যিক কারণে বড় বড় গোডাউন…

Read More

হরিশ্চন্দ্রপু্র ২ ব্লকের সাদলীচক গ্ৰাম পঞ্চায়েত ভবন নতুনরূপে সাজানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —রাজনীতি ভুলে সব দলের নেতারা এক মঞ্চে। হরিশ্চন্দ্রপু্র ২ ব্লকের সাদলীচক গ্ৰাম পঞ্চায়েত ভবন নতুনরূপে সাজানো হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে পঞ্চায়েত ভবন উদ্ভোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ৪৬ বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার,কুমেদপুর ফাঁড়ির ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পঞ্চায়েত…

Read More