মদ্যপ অবস্থায় গালিগালাজ, পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল কয়েকজন প্রতিবেশী। সেই ঘটনার প্রতিবাদ করেন বাদামাইল এলাকার বাসিন্দা কানাই দেবনাথের মেয়ে। অভিযোগ, এরপরই ওই যুবকেরা তার উপর হামলা চালায়। মেয়েকে বাঁচাতে গেলে কানাই দেবনাথের উপরেও চড়াও হয় অভিযুক্তরা। পরিবারের অভিযোগ, কানাই দেবনাথকে মারধরের পাশাপাশি তাঁর বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি…

