তপন ব্লক-এর লক্ষ্মীপুরে ৪০০ মিটার রাস্তা ঘিরে তীব্র বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। ভোটের আগে রাস্তা পাকা না দেওয়া হল ভোট বয়কটের হুঁশিয়ারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরে।জানা গিয়েছে তপন ব্লকের করদহঘাট থেকে শিবডাঙ্গিঘাট পর্যন্ত রাস্তাটির দুরত্ব প্রায় ৭ কিলোমিটার। গত কয়েক বছর আগে অধিকাংশ রাস্তা পাকা হয়েছো।…

Read More

শিবরাত্রিতে ভক্তদের ঢল, বালুরঘাট-এর লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে বিশেষ পূজা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- শিবরাত্রির পুণ্য তিথিতে বালুরঘাটের খাদিমপুরে লোকনাথ মিশন পরিচালিত শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে ভক্তদের ঢল উপচে পড়ল। আত্রেয়ী নদী থেকে বাঁকে করে জল নিয়ে এসে ভক্তরা মহাদেব ও লোকনাথ বাবার মাথায় পবিত্র জল ঢালেন। মন্দির চত্বরে “ওম নমঃ শিবায়” ও “জয় বাবা লোকনাথ” ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা নিষ্ঠা ও ভক্তির…

Read More

নাজিরপুর-এর দাশুল বুথ এলাকায় বীজতলা নষ্টের অভিযোগ।

নাজিরপুর, নিজস্ব সংবাদদাতা : – নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দাশুল বুথ এলাকায় রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে এক কৃষকের জমিতে নাশকতার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মণ্ডলের কর্মী উত্তম সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁর চাষের জমিতে লাগানো বীজতলা নষ্ট করে দেওয়া হয়েছে। অভিযোগ, অজ্ঞাত দুষ্কৃতীরা রাতে ঘাস মারার বিষ প্রয়োগ করে জমির ফসল…

Read More

বালুরঘাট-এর ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথস্তরের বৈঠক।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে বুথ বিজয় কর্মসূচি তে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটে সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ডের পার্শ্ববর্তী ২৩ নম্বর ওয়ার্ডের বালুরঘাট আমবাগান বুথে বিজেপির বুথ বিজয় কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা…

Read More

সুজাপুর-এর বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদায় চাকরী দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারনা। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সাথে প্রতারনা । প্রত্যেক চাকরী প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরীনা দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ নাজিউল সেখ ও তাঁর বোনের বিরুদ্ধে । অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুরে…

Read More

খগেন মুর্মু-র হাতে চার্জশিট, জনমত গঠনে নামছে বিজেপি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ এই প্রেস মিটে চার্জশিট তুলে ধরেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, গাজল…

Read More

মাদক ও জুয়ার ঠেকের বিরুদ্ধে অভিযানে বাধা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মাদকের কারবারের বিরুদ্ধে অভিযানে গেলে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল একদল মাদক কারবারির বিরুদ্ধে। সোমবার সকালে এ ঘটনা মালদহের মানিকচকের নুরপুরের শেখটোলা গ্রামে। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। তাতে এক সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। একজন এএসআইও আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, নুরপুর…

Read More

মানিকচক-এ শিবভক্তদের জন্য বিশেষ উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার শিব চতুর্দশী অর্থাৎ মহা শিবরাত্রি। তাই মহা শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানিকচক গঙ্গাঘাটে আগত শিব ভক্তদের সেবাদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল। রবিবার সকাল থেকে দেখা গিয়েছে তিনি মানিকচক বিধানসভা বিজেপির কার্যালয়ের সামনে শিব ভক্তদের সেবাদানের জন্য সেবা শিবির চালু করেন। সেই শিবির…

Read More

পেডি সিল্ক ইনস্টিটিউট ও গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় ক্যাম্পের আয়োজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রবিবার ১৫ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুরে চালু হল যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প। ক্যাম্প চালু হল মালদাতেও। রাজ্যের ২৯৪টি বিধানসভার সাথে এদিন ইংরেজবাজার বিধানসভা এলাকাতেও যুব সাথীর ক্যাম্প চালু হয়। ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের জন্য ক্যাম্প আয়োজন করা হয় মালদা শহরের ১৭নং ওয়ার্ড এলাকায় অবস্থিত পেডি…

Read More

জটেশ্বর শিব মন্দির-এ সকাল থেকেই উপচে পড়া ভিড়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মহা শিবরাত্রি উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দির-এ নামল ভক্তদের ঢল। সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জটেশ্বর সহ দূর-দূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা হাজির হন এই প্রাচীন তীর্থক্ষেত্রে।এদিন মন্দিরের সামনে হাতে পূজার সামগ্রী, ঘট ভরা জল ও বেলপাতা নিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত…

Read More