পর্যাপ্ত পুলিশ না মেলার কারণ দর্শিয়ে ভোট স্থগিত, প্রতিবাদে সোমবার সলাইডাঙ্গা অঞ্চলের বিজেপি নেতাকর্মীরা মিলে জোরদার আন্দোলন শুরু করেন।
নিজস্ব সংবাদদাতা, মালদা—সমবায় সমিতির ভোট হঠাৎ করে স্থগিত করে দেওয়ার প্রতিবাদে বিজেপির আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার গাজোলে।পুলিশ, সিভিক ভলান্টিয়ার সহ সমবায় সমিতির ব্যাঙ্ক কর্তৃপক্ষকে গায়ের জোরে কার্যত টেনে হিঁচড়ে বাইরে বের করে দিয়ে সমবায় সমিতির অফিসে তালা ঝোলানোর অভিযোগ উঠল আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের সলাইডাঙ্গা অঞ্চলের…

