গোয়ালতোড়ে সাঁওতাল বিদ্রোহ স্বার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে সফল রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার মেটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের সাঁওতাল বিদ্রোহ স্বার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছি রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ অমিত…

Read More

অসুস্থ জামাইকে দেখতে গিয়ে সর্বস্ব খোয়ালেন গৃহকর্ত্রী, তালা ভেঙে লুট চোরদের।

হরিশ্চন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা :- ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা মস্তান রোড এলাকায়। রাতের অন্ধকারে মিরা দেবির বাড়ির দরজার তালা ভেঙে সোনা ও রুপোর অলঙ্কার থেকে শুরু করে টাকা এবং বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এক সপ্তাহ আগে মিরা দেবি গঙ্গারামপুরে অসুস্থ জামাইকে দেখতে গিয়েছিলেন। বাড়ি ছিল…

Read More

প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পৌঁছাতে এলআইসি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশনের উদ্যোগ, মোবাইল মেডিক্যাল ভ্যান প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যন্ত গ্রামীণ এলাকায় চিকিৎসার বেহাল অবস্থার কথা মাথায় রেখে তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে একটি মোবাইল মেডিক্যাল ভ্যান দান করলেন এল আই সি গোল্ডেন জুবিলী ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শৈবাল ভট্টাচার্য, ডেবরা ব্লকের চককুমার এসোসিয়েশন ফ্র সোশ্যাল সার্ভিস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক ত্রিদিব…

Read More

দক্ষিণ দিনাজপুরে পারিবারিক বিবাদ চরমে, ভাই খুনে অভিযুক্ত পরিবার পলাতক।

তপন, নিজস্ব সংবাদদাতা :- জমি সংক্রান্ত পুরনো বিবাদ তপন থানার নালিপাড়া এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হলো এক অন্য ভাইয়ের। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার আরেক ভাই। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আব্দুল করিম সরকার (৪০)। আহত ভাই আব্দুল মান্নান সরকার (৩৮) বর্তমানে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে…

Read More

প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে মাস্টার পাড়ায় বসলো ঠান্ডা পানীয় জলের মেশিন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এলাকাবাসীর পরামর্শ মেনে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ৭ নম্বর ওয়ার্ডে একটি পানীয় জলের মেশিন বসিয়েছে বালুরঘাট পৌরসভা। শুক্রবার দুপুরে সেই মেশিনের উদ্বোধন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী। ৭ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এই মেশিনটি…

Read More

মালদায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, ১৯ বছরের যুবকের হেপাজত থেকে উদ্ধার বিপুল ব্রাউন সুগার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। এবার এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মাদক পাচারকারীর নাম আব্দুল মাজেদ। বয়স ১৯ বছর। বাড়ি কালিয়াচকের হারুচক এলাকায়। বৃহস্পতিবার রাতে সে মালদা শহরের রথবাড়ি চাটাই মার্কেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি…

Read More

বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তীর উদযাপন ও পূর্ণমিলন উৎসব করা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং ১০০ ফুটেরও বেশি জাতীয় পতাকা উত্তোলন ও APJ আব্দুল কালামের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের…

Read More

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রামোন্নয়ন: করণদিঘীতে রাস্তা নির্মাণের উদ্বোধন করলেন বিধায়ক গৌতম পাল।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় ও বিধায়ক মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রুপায়নে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম উন্নয়নের দপ্তর থেকে লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতে তিনটি রাস্তার নির্মাণ কাজের শুভারম্ভ উদ্বোধন করেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল । উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল , লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতে প্রাধানের প্রতিনিধি…

Read More

জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ, কোচবিহারে রাজনৈতিক দলগুলির ক্ষোভ নির্বাচন কমিশনের সামনে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠক করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল রোল অবজার্ভার পঙ্কজ যাদব। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে মূলত ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজনৈতিক দলের প্রতিনিধিরা অভিযোগ করেন, ভোটার তালিকায় জীবিত ব্যক্তিদের মৃত দেখানো…

Read More

সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে নাগরাকাটায় কর্মসূচি, তৃণমূলের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধুমধাম করে পালিত হলো বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস। নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া হাই স্কুল ময়দানে আয়োজিত এই কর্মসূচিতে সংখ্যালঘু সমাজের অধিকার ও স্বার্থ রক্ষার বার্তা তুলে ধরা হয়। তবে অনুষ্ঠানের মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্দরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনুষ্ঠান মঞ্চের পাশেই…

Read More