চন্দ্রকোনারোডে কাল বিজেপির প্রতিবাদ মিছিল, শুভেন্দুর উপস্থিতির আগে আজ শহরজুড়ে পতাকা সজ্জা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করতে চলেছে বিজেপি নেতৃত্ব। এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার আগে অর্থাৎ সোমবার দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হলো গোটা শহর।…

