উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে পথশ্রী ৪ প্রকল্পে ২ কিমি ঢালাই রাস্তার উদ্ধোধন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে রাজ্য সরকারের পথশ্রী–৪ প্রকল্পের আওতায় নির্মিত ২ কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতা রাণী সাউ, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা…

Read More

নেতাজির জন্মজয়ন্তীতে কাদিলপুরে বিদ্যার আরাধনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শীতের শিশিরস্নাত ঊষালগ্নে বিদ্যা, বুদ্ধি ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কাদিলপুর ফকির বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার, ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরেজি ২৩ জানুয়ারি ২০২৬), নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দেবী সরস্বতী পুজো।ভোর থেকেই বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের উপস্থিতি…

Read More

নেতাজি জয়ন্তীতে কালনায় বিশেষ অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্দ্ধমানের কালনার শ্রী শ্রী নিত্যগোপাল জ্ঞানানন্দমঠে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিবস পালন করা হলো।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Read More

উত্তর দিনাজপুরে ফের গরু পাচার রুখল গ্রামবাসী, BSF-এর হাতে ধরা পড়ল পাচারকারী।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া–২ গ্রাম পঞ্চায়েতের খুরকা, মধুপুর গ্রামের। স্থানীয় গ্রামবাসীরাই প্রথমে সন্দেহজনকভাবে গরু পাচারের চেষ্টা লক্ষ্য করেন। এরপর তৎপর হয়ে ১৩টি গরু সহ এক পাচারকারীকে আটক করেন গ্রামবাসীরা। আটক পাচারকারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরবর্তীতে গরু সহ ওই পাচারকারীকে খুরকা ক্যাম্পের BSF-এর হাতে তুলে…

Read More

গোয়ালতোড় গ্রামীণ হাসপাতালের মহিলা শৌচাগার থেকে মোবাইল উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালের সামনে একটি মহিলা শৌচাগার থেকে মোবাইল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য,ঘটনায় জানা যায় গত বৃহস্পতিবার মহিলা শৌচাগারের মধ্যে মোবাইল দেখতে পান একজন মহিলা। তাঁর অভিযোগ, “ভিডিয়ো ছবি তোলার জন্য হয়তো ওই মোবাইলটি বাথরুমের জানালাতে রাখা হয়েছিল।”এরপর মোবাইলটি নিয়ে হাসপাতালে জমা দেন ওই মহিলা। ইতিমধ্যেই হাসপাতাল…

Read More

নেতাজির ১২৯তম জন্মবার্ষিকীতে আমতায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, আমতা , হাওড়া :- আজ বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জম্ম বার্ষিকী । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করেছিল আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর – র অফিসকক্ষে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান হল। নেতাজির জম্ম মুহূর্তে ঘড়ির কাঁটায় ১২ টা…

Read More

পুষ্পাঞ্জলি থেকে মধ্যাহ্নভোজন—মেমারি স্কুল ও কলেজে মহাসমারোহে সরস্বতী পুজো।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৩শে জানুয়ারিঃ শুক্রবার পূর্ব বর্ধমান জেলা মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ১ স্কুলে নেতাজী জয়ন্তী পালনের পাশাপাশি মহাসমারোহে বাগদেবীর আরাধনা ও ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। রক্ষা কালীতলা পাড়ায় চতুর্থ বর্ষ সার্বজনীন সরস্বতী পুজো আয়োজিত হয়। পাড়ার পড়ুয়ারা এই পুজো উপলক্ষে ১৮ জানুয়ারি অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা করে, যেখানে…

Read More

নেতাজির আদর্শে অনুপ্রাণিত পুলিশ প্রশাসন—করনদীঘি থানায় জন্মজয়ন্তী উদযাপন।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার করনদীঘি পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।আজ সকালে করনদীঘি থানার প্রাঙ্গণে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।দেশাত্মবোধক সঙ্গীত,নৃত্য পরিবেশিত হয়।বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী তুলে ধরে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর ডিএসপি রোহন ভৌমিক, করনদীঘি…

Read More

নেতাজির ১২৯তম জন্মবার্ষিকীতে চন্দ্রকোনারোডে ‘শৃণি’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বীর নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদ ও মেদিনীপুর সমন্বয়ে সংস্থার চন্দ্রকোনারোড আঞ্চলিক ইউনিটের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ‘শৃণি’ পত্রিকার প্রকাশ করা হয়। এই দিন উপস্থিত ছিলেন ত্রিমাত্রিক সংস্কৃতি পরিষদের সভাপতি…

Read More

সরস্বতী পুজো না হওয়ায় উত্তাল নিমদহ শিশুশিক্ষা কেন্দ্র, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরাসরি অভিযোগ বিধায়ক প্রতিনিধির।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- নিমদহ শিশুশিক্ষা কেন্দ্রে সরস্বতী পূজা না করানো নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রতিনিধি আলাউদ্দিন শেখ।তিনি স্পষ্টভাবে বলেন, “এই পূজা না করানোর জন্য ওই দিদিমণি-ই দায়ী। উনি মিথ্যা নানা অজুহাত দেন। আমাদের কথা শোনেন না।”অন্যদিকে, শুক্রবার দুপুর প্রায় একটা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ নিয়ে স্কুলে…

Read More