প্রার্থী ঘোষণা না হলেও দেওয়াল লিখনে ভোটের বার্তা, ফালাকাটায় বিজেপির প্রচার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করল বিজেপি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও, প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখনের মাধ্যমে বার্তা দিচ্ছে বিজেপি। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় বিজেপির দেওয়াল লিখন করা হয়। দেওয়ালে ফুটে ওঠে স্লোগান “বাঁচতে চাই বিজেপি তাই”। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন…

Read More

প্রান্তিক মানুষের পাশে জটেশ্বর প্রগতি সংঘ, শীতবস্ত্র ও আহার বিতরণ ডিমডিমায়।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট–বীরপাড়া ব্লকের ডিমডিমার প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘হেভেন সেল্টার হোম’-এ একটি বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করেন। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন প্রবীণ, নিরাশ্রয়, মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মানসিক সমর্থন জোগানো এবং তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন জটেশ্বর…

Read More

স্কুল টাইমে বিপজ্জনক যান চলাচলের অভিযোগ, রায়গঞ্জের রায়পুরে উত্তেজনা।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রায়পুর এলাকায় বুধবার সকাল থেকে উত্তেজনা।ডাম্পার ও ট্রাকটারের লাগাতার দৌরাত্ম্য রুখতে পথ অবরোধে নামলেন এলাকাবাসীরা।অভিযোগ—স্কুল টাইমে রাস্তায় চলাচল করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। শুধু যানজট নয়, অতিরিক্ত মালবোঝাই ডাম্পারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে PWD-র রাস্তা। বুধবার সকাল থেকে রায়গঞ্জের রায়পুর এলাকায় এই চিত্র। ডাম্পার ও ট্রাকটারের দৌরাত্ম্যের বিরুদ্ধে…

Read More

পূর্ব বর্ধমানে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু জে-ইউ-পি-র, ৯ ফেব্রুয়ারি পূর্বস্থলীতে কর্মসূচি।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে আগামী ৯ ফেব্রুয়ারি, বিকেল প্রায় ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সংক্রান্ত কার্যকলাপ।এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জনতা উন্নয়ন পার্টি (JUP)-র পূর্বস্থলী নতুন বাজার স্থিত দলীয় কার্যালয় থেকে।জানা গেছে, জে-ইউ-পি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবিরের মনোনীত প্রার্থী বাবান ঘোষ এই নির্বাচনী…

Read More

পূর্বস্থলীতে সাংবাদিক হেনস্থা নিয়ে বিতর্ক, প্রশাসনের হস্তক্ষেপে মিটল জট, বাউল গানে প্রতিবাদ কালনায়।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী থানা এলাকার পূর্বস্থলীর ব্যাঙ কাটার মাঠে গত শনিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সভায় অল্প দর্শক আসনের ছবি তুলতে গিয়ে মহিলা সাংবাদিক সহ সাংবাদিকদের হেনস্থা। সেই ঘটনায় এবার হস্তক্ষেপ প্রশাসনের, কালনা মহকুমা শাসকের নির্দেশে পূর্বস্থলী ২ ব্লক বিডিও অফিসে সাংবাদিক সহ সেদিনের সভার মূল উদ্যোক্তা তথা পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়…

Read More

হাবাশপোতা থেকে কদমার মোড়—৯২ লক্ষ টাকার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন মন্ত্রী বেচারাম মান্না।

নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুর,হুগলি:- হাবাশপোতা প্রাথমিক বিদ্যালয় থেকে কদমার মোড় পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ এর শুভ শিলান্যাস হয়ে গেল বুধবার। আজ আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পথশ্রী রাস্তাশ্রী- ৪ প্রকল্পে ১৪৪০ মিটার দৈর্ঘ্য ও প্রস্থ ৩ মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীবেচারাম মান্না। এদিন মন্ত্রী তার বক্তব্যে রাজ্যের ১৫ বছরের গৌরবজ্জ্বল উন্নয়নের…

Read More

রাতেই বাবার প্রয়াণ, ভোরে পরীক্ষাকেন্দ্রে—অদম্য মধুমিতার লড়াই অনুপ্রেরণা বাংলার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের নিস্তব্ধতায় নিভে গিয়েছিল সংসারের একমাত্র ভরসার আলো। ভোর হতেই সামনে এসে দাঁড়িয়েছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা—শুধু মাধ্যমিক নয়, জীবনেরই পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা হাই স্কুলের ছাত্রী মধুমিতা কর সেই ভোরে কাঁধে তুলে নিয়েছিল শোকের পাহাড়, চোখে জল নিয়েই পা বাড়িয়েছিল পরীক্ষাকেন্দ্রের দিকে। একদিকে পিতৃবিয়োগে চোখে জল, অন্যদিকে…

Read More

ত্রাণের সেলফি আছে, পুনর্বাসন নেই—প্লাস্টিকের তাঁবুতেই মানবেতর জীবন ধূপগুড়িতে।

ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বন্যার জলে ভেসে গিয়েছিল ঘরবাড়ি। আর সেই জল নামার সঙ্গে সঙ্গেই এলাকা থেকে কার্যত উধাও হয়ে গিয়েছেন এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তারা। ক্যালেন্ডারের পাতা চার মাস উল্টে গেলেও জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাধেয়ারখুঁটি ও হোগলাপাতা এলাকার বানভাসিদের জীবনে ফেরেনি স্বাভাবিক ছন্দ। আজও শতাধিক পরিবার প্লাস্টিকের তাঁবুর নিচে মানবেতর জীবন কাটাতে বাধ্য—এ যেন…

Read More

মায়ের অসুস্থতায় পরীক্ষা অনিশ্চিত, পুলিশের মানবিকতায় জীবনের প্রথম পরীক্ষায় বসল ছাত্রী।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলা মাধবডিহী থানার অন্তর্গত আলমপুর মাধবডিহী গ্রাম থেকে পরীক্ষার্থীকে বাড়ি থেকে নিয়ে এসে সেন্টারে পৌঁছে দিল মাধবডিহী থানার অফিসার ইনচার্জ সাকবির আহমেদ দায়িত্বপূর্ণ অফিসাররাপহলানপুর উচ্চ বিদ্যালয় সেন্টার থেকে পুলিশকে খবর দেয়া হয় যে একজন ছাত্রী পরীক্ষা দিতে আসতে পারেনি, শেষ টাইম পুলিশকে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সেন্টারে দায়িত্ব…

Read More

জাল-হাঁড়ি ও ছাগল পেয়ে স্বনির্ভরতার পথে ১৬ উপভোক্তা, জামালপুরে সরকারি উদ্যোগ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজ ২রা ফেব্রুয়ারি সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক কৃষি দপ্তর ও মৎস্য ও প্রাণী দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্পে ৮ জন উপভোক্তার হাতে মৎস্য চাষীদের হাতে দুটি করে জাল ও দুটি করে হাঁড়ি এবং ৮ জন উপভোক্তার হাতে দুটি করে ছাগল তুলে দেওয়া হয়। এই উপলক্ষ্যে…

Read More