তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠির সিদ্ধান্ত মার্চেন্ট চেম্বারের।
মালদা, নিজস্ব সংবাদদাতা: – বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙ্গে দেওয়ার ঘটনায় এবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ধর্মঘটের পথেও হাঁটতে চলেছে, জেলা বণিক মহল। এদিকে মালদা শহরে বুলডোজার দিয়ে পর পর দোকান গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম জসিম সেখ।আটক করা হয়েছে সেই জেসিবিটিও। গ্রেফতার করল ইংরেজবাজার থানার…

