বার্ধক্য ভাতা থেকে পানীয় জল—হিলিতে গ্রামবাসীর অভাব-অভিযোগ শুনলেন বিধায়ক।
নিজস্ব সংবাদদাতা, হিলি: জনসংযোগ বাড়াতে এবার সরাসরি গ্রামের অন্দরে পৌঁছে গেলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোক কুমার লাহিড়ী। বুধবার ঠিক দুপুর বারোটা নাগাদ হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহনী এলাকায় ‘গৃহ সম্পর্ক’ অভিযানে অংশ নেন তিনি।এদিন মধ্যাহ্নের তপ্ত রোদ উপেক্ষা করেই বিধায়ককে দেখা যায় ত্রিমোহনী বাজারের অলিগলি ও গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে। দীর্ঘক্ষণ ধরে…

