পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস-এর শিক্ষক সংগঠনের বৈঠক, বুথভিত্তিক সংগঠন মজবুত করার ডাক।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হল। শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ গঙ্গারামপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল…

