কুকুরদের নিজের অর্থ ব্যয় করে তার খাবার ও চিকিৎসার জন্য ব্যয় করছেন পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় ইউথ কমিটির সক্রিয় সদস্য অভিজিৎ আটা।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর,এই বার্তা নিয়ে পথ কুকুরদের নিজের অর্থ ব্যয় করে তার খাবার ও চিকিৎসার জন্য ব্যয় করছেন পশ্চিম মেদিনীপুর জেলার হুমগড় ইউথ কমিটির সক্রিয় সদস্য অভিজিৎ আটা, জানা গিয়েছে গত ৮ থেকে ৯ বছর ধরে নিজের রোজগারের অর্ধেক টাকা ব্যয় করে পথ কুকুরদের খাবার…

Read More

ডাম্পার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের, ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার মানিকচকের নুরপুর সবজিপাড়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —- সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা।ডাম্পার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার মানিকচকের নুরপুর সবজিপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম হ্যাপিজেন খাঁন। বয়স আনুমানিক ৩৯ বছর। পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রয়েছে বলে খবর। ঘটনা সম্পর্কে জানা গেছে বুধবার সকাল নাগাদ যুবকটির…

Read More

গৌড়ামারি ঋষিপুর হাইস্কুল ফুটবল ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদার হবিপুর ব্লক, ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। গৌড়ামারি ঋষিপুর হাইস্কুল ফুটবল ময়দানে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুর আগে প্রতাকা উত্তোলন ও মশাল দৌড় এর মাধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।এরপর এলাকার বিশিষ্ট অতিথিদের উত্তরায়ন পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ঋষিপুর উচ্চ বিদ্যালয় টি আই…

Read More

আলিপুরদুয়ারে বন দপ্তরের ভূমিকা নিয়ে ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খুঁটিনাটি প্রতিটি বিষয় নিয়ে আধিকারিকদের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। বিডিওদের নির্দেশ দেন, ব্লকে ব্লকে ঘুরে কাজ করতে হবে। আলিপুরদুয়ারে বন দপ্তরের ভূমিকা নিয়ে ‘অসন্তুষ্ট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আলিপুরদুয়ারে ওই প্রশাসনিক সভায় বন দপ্তরের একাধিক কাজে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।…

Read More

শিশুকে যৌন হেনস্তার ঘটনয় অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকশো আদালতের বিচারক শরণ্যা সেনপ্রসাদ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ইংরেজির ৭/১২/ ২০১৬ তারিখে বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে সেই ঘটনায় ওই অভিযুক্তের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ তাহের হয় সেই ঘটনায় অভিযুক্ত কে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। সেই মামলায় গতকাল ওই অভিযুক্তকে দক্ষিণ…

Read More

অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয় তাদেরকে বরণ করে নেয় দশম ও নবম শ্রেণীর দিদি -দাদারা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে গত বছর থেকে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব ও নবীন বরণ। পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যারা নতুন ভর্তি হয় তাদেরকে বরণ করে নেয় দশম ও নবম শ্রেণীর দিদি -দাদারা। এবারেও অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন প্রাঙ্গনে তেমন ভাবেই বরণ করে নেওয়া হলো নতুন শিক্ষার্থীদের। আর তারপরেই শুরু হয়ে গেল পিঠে পুলি…

Read More

বুধবার আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রশাসনিক সভায় যোগ দিতে হাসিমারা সুভাষিনি ময়দান থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

Read More

আত্রেয়ী নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষে নেতাজী এসেছিলেন ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাট অংশ জুড়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে। ১৯২২ সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের চারটি জেলায় বিধ্বংসী বন্যা হয়। আত্রেয়ী নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়। ১৫ লক্ষেরও বেশী মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল। ক্ষতিগ্রস্থদের একটা বিরাট অংশই ছিল মুসলমান,…

Read More

প্রতিবছরের মতো এই বছরও নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নালন্দা বিদ্যাপীঠের নিজেস্ব ময়দানে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বালুরঘাটে আজ ২২শে জানুয়ারি বুধবার দুপুরে প্রতিবছরের মতো এই বছরও নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নালন্দা বিদ্যাপীঠের নিজেস্ব ময়দানে। নালন্দা বিদ্যাপীঠ, উত্তমাশা বিদ্যানিকেতন এবং উত্তমাশা নার্সারী বিদ্যানিকেতনের সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ছাত্র-ছাত্রীদের ছোট দল, মধ্যম দল এবং…

Read More

২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি, সাজো সাজো রব।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। এদিন ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে বালুরঘাটে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, রাম সাজো প্রতিযোগিতা এবং আত্রেয়ী নদীর সদর ঘাটে রাম পূজন, যজ্ঞ অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। মুলত,…

Read More