মোথাবাড়ি ঘটনায় ইংরেজবাজার থানার বাধাপুকুর এলাকায় পথ অবরোধ ঘিরে ধুন্দুমার। পুলিশের লাঠিচার্জ, ছড়া হলো টিয়ার গ্যাস
মালদা, নিজস্ব সংবাদদাতা:- গতকাল মালদার মোথাবাড়িতে ২ গোস্টির সংঘর্ষ, আজ জেলা বিজেপির একটি প্রতিনিধি দল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে জেলা বিজেপি কার্যালয় থেকে রওনা হয়। কিন্তু ইংলিশ বাজারে সাদুল্লাপুর এলাকায় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এদিকে বাঁধা পুকুরে এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। তুলকালাম কান্ড এলাকায়…

