বালুরঘাটের অনিক সরকার কে শুভেচ্ছা।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকারী বালুরঘাটের অনিক সরকার কে শুভেচ্ছা জানাতে, আর তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপহার স্বরূপ ফুলের তোড়া মিষ্টি পেন অনিকের হাতে তুলে দিলেন। পাশাপাশি উচ্চ শিক্ষাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি।

Read More

জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের তিথি বর্ধন, তার প্রাপ্ত নম্বর ৬৬৭।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল। সেখানে নজরকাড়া ফল করল জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের তিথি বর্ধন। তার প্রাপ্ত নম্বর ৬৬৭। বাংলায় পেয়েছে- ৯৮, ইংরেজি- ৯২, অংক- ৯৪, ভৌত বিজ্ঞান- ৯৯, জীবন বিজ্ঞান- ৯০, ইতিহাস- ৯৬, ভূগোল-৯৮। প্রত্যাশা ছিল ভালো ফলাফলের। ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিথির বাড়ি জটেশ্বর দেশবন্ধু পাড়া…

Read More

মরদেহ সৎকারকে ঘিরে হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবি নজরে এল মালদার মানিকচকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুক্রবার মরদেহ সৎকারকে ঘিরে এমনই হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবি নজরে এল মালদার মানিকচকে। জানা গেছে, মানিকচকের করিয়া সুলতানপুর মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকায় মাত্র দুটি হিন্দু পরিবারের বাস। তাই হিন্দু-পরিবারের সুখ-দুঃখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ। সেই ছবিই ধরা পড়ে শুক্রবার এক…

Read More

রাজ্যে সপ্তম আলিপুরদুয়ারের ফালাকাটা হাই স্কুলের ছাত্র দেবার্ঘ্য দাস, প্রাপ্ত নম্বর ৬৮৯।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলাফল।মাধ্যমিকে রাজ্যে সপ্তম হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা হাই স্কুলের ছাত্র দেবার্ঘ্য দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। এদিন তাঁর সপ্তম হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে দেবার্ঘ্য ও পরিবারের সদস্যরা। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরাও।

Read More

২রা মে শুক্রবার এক পুণ্য তিথিতে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২রা মে শুক্রবার এক পুণ্য তিথিতে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো। ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ বিষ্ণুরূপানন্দজী মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার বিদূরানন্দজী মহারাজ ও অচিন্তানন্দজী মহারাজ, বালুরঘাট…

Read More

ধরণী ধর সরকার অতিথি নিবাস হল রুম উদ্বোধন।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—-মালদার গাজোল ব্লক ক্যাম্পাসে ধরণী ধর সরকার অতিথি নিবাস হল রুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার ১১ টা নাগাদ। উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ আরো অনেকে। উদ্বোধনের পর অতিথি নিবাস হল রুমে চত্বরে সকলে মিলে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জয়েন্ট…

Read More

চোপড়া ব্লক কংগ্রেস এর উদ্যোগে শহীদ কংগ্রেস কর্মীদের ২৩ তম স্মরণসভা ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১লা মে ২০০৩ , দুষ্কৃতির দ্বারা খুন হন কংগ্রেস কর্মী নজির , নুরল , আমিজুদ্দিন এবং আব্দুল । আজ চোপড়া ব্লক কংগ্রেস এর উদ্যোগে শহীদ কংগ্রেস কর্মীদের ২৩ তম স্মরণসভা । উপস্থিত সকলে তাঁদের স্মৃতির উদ্দেশ্যে মালা ও ফুল নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।এ দিনের কর্মসূচি শুরু হয়…

Read More

তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা, আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তীব্র তাপদাহে হাঁসফাঁস দশা।এমন পরিস্থিতিতে আখের রসের চাহিদা তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। ইতিমধ্যে অনেকেই অন্য পেশা ছেড়ে আখের রসের দোকান নিয়ে বসেছেন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। গরমে ক্ষণিকের জন্য গলা ভেজাতে অনেকে আইসক্রিম,বরফ,ঘন ঘন ঠান্ডা জল পান করছেন। আবার অনেকে শরীর সুস্থ রাখতে ডাব ও আখের রস খাচ্ছে।…

Read More

গুরুদেব শ্রীশ্রী দিলীপ দেববর্মণের মহাপ্রয়াণ।

মহীতোষ গায়েন, হালিশহর ঃ- শ্রীশ্রী তৈলঙ্গস্বামীর পরম্পরা পরমানন্দস্বামী ও তাঁর পরম্পরা শ্রীশ্রী যোগানন্দ মহাপ্রভুর পরম্পরা গুরুদেব শ্রী দিলীপ দেববর্মণ ব্রক্ষ্মচারী ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রায় একমাস ধরে কলকাতার মেরীল্যান্ড নার্সিংহোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩০ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে প্রয়াত হলেন তার অসংখ্য শিষ্য ও অনুরাগীদের চোখের জলে ভাসিয়ে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।…

Read More

কার্তিক পালের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তব রূপ পেল।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা ১ মে: কার্তিক পালের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তব রূপ পেল। আজ তাঁর উদ্যোগে আয়োজিত হলো এক অভূতপূর্ব গোপালের পিকনিক। প্রায় তিন শতাধিক গোপাল একসঙ্গে মিলিত হয়েছিলেন এই আনন্দ অনুষ্ঠানে।এলাকার গোপাল ভক্ত মানুষেরা তাঁদের প্রিয় ঠাকুরকে নিয়ে হাজির হয়েছিলেন কার্তিক পালের বাড়িতে। সেখানে গোপালদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ ভোগ।গোপালদের এই সম্মিলিত…

Read More