গঙ্গারামপুরে বিজেপির পথ অবরোধে ধস্তাধস্তি, পরিস্থিতি সামাল দিল পুলিশ ও র্যাফ।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা ৬ আগস্ট: কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বুধবার গঙ্গারামপুরে বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। সকালে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড…

