বিপ্লবী কবির জন্মশতবর্ষে স্মরণোৎসব, সুকান্তময় হয়ে উঠল বালুরঘাট নাট্য মন্দির।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ স্মরণে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার দুপুর তিনটে নাগাদ বালুরঘাট নাট্য মন্দিরের মঞ্চে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয়। ‘সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ পালন উৎসব কমিটি’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কবির জীবন, সাহিত্য ও বিপ্লবী চেতনার প্রতি শ্রদ্ধা…

