হাসিমারা বীচ চা বাগান এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এক যুবকের মৃতদেহ হল হাসিমারা বীচ চা বাগান এলাকায়। ওই যুবক ঘুম থকে না উঠলে তার পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পায় না। পরবর্তীতে তারা ঘরের টিন খুলে দেখে ঝুলন্ত দেহ। পরবর্তীতে তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ কালচিনি পুলিশ উদ্ধার করে…

Read More

চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অংকের বিল, অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষ গুলির যোগসাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদায় সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অংকের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষ গুলির যোগসাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে…

Read More

সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয়ে, সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—গোখরো, চন্দ্রবোড়া ভয়ংকর সব বিষাক্ত সাপ স্কুলে। স্কুলের মধ্যেই সাপেদের ঘর। আতঙ্কে স্কুল ছাড়া ছাত্র ছাত্রী। গোটা স্কুল ভগ্নপ্রায়। দেওয়ালে দেওয়ালে ফাটল। একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল। মালদার ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরেই এমন কান্ড। রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়। যেকোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল। অন্ধকার স্যাঁতসেঁতে ঘর। আতঙ্কে…

Read More

ভাই সিভিক ভলেন্টিয়ারে হাতে নিগৃহীত হতে হলো দাদাকে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পারিবারিক অশান্তির জোরে ভাই সিভিক ভলেন্টিয়ারে হাতে নিগৃহীত হতে হলো দাদাকে। উঠছে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন দাদা। থানায় লিখিত অভিযোগ পরিবারে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কুসকারী ফকির পাড়া এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম আতিউর রহমান (৩৫)। পরিবারে অভিযোগ, দীর্ঘদিন ধরে তার ভাই এবং…

Read More

দিনাজপুর জেলার বালুরঘাটে মিউনিসিপালিটির শহর এলাকায় টোটোর ডান দিক ডান দিক ঘেড়া নিয়ে তৎপর পুলিশ প্রশাসন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মিউনিসিপালিটির শহর এলাকায় টোটোর ডান দিক ডান দিক ঘেড়া নিয়ে সংবাদ মাধ্যমে খবর করায় তড়িঘড়ি টোটোর ডানদিকে ঘেরা লাগানো ব্যবস্থা পথে নামল ট্রাফিক পুলিশ। বালুরঘাট শহরে। বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় দশ হাজারও বেশি টোটো দাপিয়ে বেড়াচ্ছে শহর জুড়ে। বালুরঘাট বাসির অভিযোগ যে ডান দিক শহরে চলা…

Read More

বন্ধুদের সঙ্গে স্নানে নেমে জলে তলিয়ে গেল ১৭ বছরের এক কিশোর, ৫২ ঘণ্টা পর শনিবার দুপুরে উদ্ধার হয় তার নিথর দেহ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা : –বন্ধুদের সঙ্গে স্নানে নেমে জলে তলিয়ে গেল ১৭ বছরের এক কিশোর। ৫২ ঘণ্টা পর শনিবার দুপুরে উদ্ধার হয় তার নিথর দেহ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের কদিঘাট থেকে ছয় বন্ধু স্নানের জন্য মহারাজপুরের গোয়ালখালীতে যায়। চারজন খাড়িতে নামে, তবে তিনজন উঠে এলেও এক কিশোর ডুবে যায়। বন্ধুরা চিৎকার শুরু করতেই…

Read More

বিষাক্ত গ্যাসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-হরিয়ানার ফরিদাবাদে ম্যানহোলে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন। পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। গত বৃহস্পতিবার ম্যানহোলে নেমে আবর্জনা পরিষ্কার করার সময় অসুস্থ হয়ে পড়েন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে ইজমাইল…

Read More

মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে সামাজিক গঠনমূলক এক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশু নির্যাতন ও পাচার ঠেকানোর ক্ষেত্রে জেলা পুলিশ ও প্রশাসনের ব্যবস্থাপনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদায়। শুক্রবার সন্ধ্যায় মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে এই সামাজিক গঠনমূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। যেখানে সামাজিক সচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিক ও জেলা প্রশাসনের…

Read More

স্থানীয় কবিদের উপস্থিতিতে একটি স্বরচিত কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :-২১শে মার্চ শুক্রবার বিশ্ব কবিতা দিবস পালন উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও বালুরঘাটের চকভৃগুতে “প্রত্যুষ”- পত্রিকা গোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে পত্রিকার সম্পাদক কৃষ্ণপদ মন্ডলের উদ্যোগে এইদিন রাতে জেলার স্থানীয় কবিদের উপস্থিতিতে একটি স্বরচিত কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। এই স্বরচিত কবিতা পাঠের আসরে দিলীপ কুমার মজুমদার, পুলক কান্তি দাস, পুলক বসাক,…

Read More

সাঁকরাইল ব্লকের ধূলাগড় ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাঁকরাইল প্লাস্টিক কারখানা ভয়াবহ আগুন, আগুন নেভাতে আসে দমকলের ১৫টি ইঞ্জিন । ঘটনাটি ঘটে সাক্ষরিত থানার অন্তর্গত সাঁকরাইল ব্লকের ধূলাগড় ফুড পার্কের প্লাস্টিক কারখানায়। ভয়াবহ আগুনের ধোঁয়া বেরোতে থাকে কারখানা থেকে । স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে আনুমানিক বিকাল চারটে নাগাদ কারখানায় আগুন লক্ষ্য করা যায়। কারখানায় প্লাস্টিকের…

Read More