মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকার এক বেসরকারি হোটেলে মহিলা হস্তশিল্পীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নিজস্ব সংবাদদাতা, মালদা-ডিজিট্যাল ফাউন্ডেশন-এর উদ্যোগে মহিলা হস্তশিল্পীদের নিয়ে এক আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। মালদা শহরের কৃষ্ণকালীতলা এলাকার এক বেসরকারি হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের সরকারির আধিকারিকরা হাজির থেকে মহিলা হস্তশিল্পীদের এদিন উৎসাহিত করেন। সরকারিভাবে কী কী প্রকল্প রয়েছে, তার জন কীভাবে ঋণের ব্যবস্থা করা যায়, উৎপাদিত সামগ্রীর…

