দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- গোপন সূত্রের খবর পেয়ে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। ৭দিনের পুলিশি হেফাজতে চেয়ে রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন নিরঞ্জন দাস (৪৮) বাড়ি গঙ্গারামপুর থানার সাহাপাড়া এলাকায়,অপরজন প্রীতম দাস (২৮) বাড়ি গঙ্গারামপুরের জ্যোতিবসু রোড…

