নকল চেইন রেখে আসল নিয়ে পালানোর চেষ্টা, ধরা পড়লেন অভিযুক্ত।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের সাহেব কাচারি এলাকায় শনিবার দুপুরে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বেলা একটা নাগাদ ক্রেতা সেজে একটি জুয়েলারি দোকানে প্রবেশ করেন এক মাঝবয়সী মহিলা। সোনার চেইন দেখার নাম করে দোকানদারের নজর এড়িয়ে আসল গয়নাটি নিজের ব্যাগে লুকিয়ে ফেলেন তিনি। পরিবর্তে একটি নকল চেইন টেবিলের ওপর রেখে চম্পট দেওয়ার চেষ্টা করেন।পুরো বিষয়টি…

