দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ, বালুরঘাটবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বহু প্রতীক্ষার অবসান ঘটল আজ। দক্ষিণ দিনাজপুর জেলার রেল মানচিত্রে যুক্ত হলো বহুদিনের দাবি পূরণ করা বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস। শনিবার দুপুরে মালদা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের মুহূর্তে উন্নত মানের এলএইচবি কোচযুক্ত ট্রেনটি উপস্থিত ছিল বালুরঘাট রেল স্টেশনেই। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই প্রথমবারের মতো বালুরঘাট থেকে…

