বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — রতুয়ার দুর্গাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ফের এলাকা পরিদর্শনে গিয়ে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানালেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব।সেই সঙ্গে পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করা সহ ধৃত নির্দোষ ব্যক্তিদের ছাড়ার আবেদন জানালেন পুলিশ প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত ১৭ই মে শনিবার রাতে মালদার রতুয়া থানার দুর্গাপুর এলাকায় একটি টোটো, রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা, গন্ডগোল হয়। সেই গন্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। একাধিক বাড়ি, দোকানপাট, গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে খবর। ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ পুলিশ দুপক্ষের মোট ২১ জনকে গ্রেপ্তার করে। এবং পরবর্তীতেও এলাকায় ধরপাকড় অভিযান চালায় বলে খবর। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এলাকায় শান্তি বজায় রাখারা আবেদন জানান। এরপর মঙ্গলবার দ্বিতীয় দফায় ফের এলাকায় যান জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলম, রতুয়া-১নং ব্লক কংগ্রেস সভাপতি পরিতোষ সিংহ সহ অন্যান্যরা। । তারা এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গন্ডগোলের কারণ ও গন্ডগোল পরবর্তী পরিস্থিতির বিরবণ শোনেন গ্রামবাসীদের মুখ থেকে। গ্রামবাসীরা কংগ্রেস নেতৃত্বের কাছে পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করা সহ ধৃত নির্দোষ গ্রামবাসীদের ছাড়ার আবেদন জানান। গ্রামবাসীদের সেই আবেদন রতুয়া থানার আইসির কাছে তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। এবং এতে কাজ না হলে আগামী দিনে পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার কথা জানান।

