খড়ের গাদায় আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে, আতঙ্কে গৃহকর্তার মৃত্যুর অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা, তপন : মামলা তুলে নেবার হুমকি দিয়ে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। আতঙ্কে গৃহকর্তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তপন থানার ভুতপাড়া গ্রামে।
জানা গিয়েছে দুই বছর আগে একটি হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে জৈনক এক টোটো চালকের সঙ্গে বচসা হয় ভুতপাড়ার বাসিন্দা মিঠুন সরকার,চন্ডী সরকার ও প্রকাশ সরকারের সঙ্গে। সে সময় ভুতপাড়ার তরুণ সুভন সরকার জৈনক টোটো চালকের পক্ষে কথা বললে তাকে মারধর করে মিঠুন,চন্ডী ও প্রকাশ। এতে সুভনের চোখে আঘাত লাগে বলে অভিযোগ পরিবারের।ঘটনার পর সুভন তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপর কেটে গেছে দুই। অভিযোগ সুভনকে পুরোনো মামলা তুলে নেবার জন্য হুমকি দিতে থাকে। বৃহস্পতিবার রাতে সুভনের বাড়িতে খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল সুভন তপন থানায় মিঠুন সরকার,চন্ডী সরকার ও প্রকাশ সরকারের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেবার অভিযোগ দায়ের করে। এর মাঝে শুক্রবার সুভনের বাবা গোবিন্দ সরকার অসুস্থ পড়ে। তাকে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হলে এদিন তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

