বিজেপির মানিকচক-২ নং মন্ডল কমিটির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদার মানিকচকে রবিবার বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মালদার মানিকচক ব্লকের মানিকচক প্রধান দলীয় কার্যালয়ে। বিজেপির মানিকচক-২ নং মন্ডল কমিটির পক্ষ থেকে এদিন দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে মানিকচক ব্লক প্রধান দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা উত্তোলন এবং মিস্টি মুখ করা হয়। এদিনের এই প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন দক্ষিন মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,বিজেপি মন্ডল-২ সভাপতি সুভাষ যাদব,যুব মোর্চা নেতা সৌরভ রজক,প্রভাস মন্ডল সহ অনান্যরা।

