তৃণমূলের ভাঁজে ফাটল? নব প্রজন্মের একাংশের ঝোঁক আবার কংগ্রেসের দিকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুর: জেলার গ্রামাঞ্চলে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। একসময় প্রতিটি গ্রামেই কংগ্রেস ঘরানার প্রভাব ছিল। পরে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন, আবার কেউ সক্রিয় রাজনীতি থেকেও সরে দাঁড়ান।
পরবর্তীকালে কংগ্রেস প্রার্থী না দেওয়া বা জোট রাজনীতির কারণে কংগ্রেস সমর্থকদের বড় অংশ তৃণমূলের দিকেই ঝুঁকেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ‘হাত’ চিহ্নের পুনরাগমন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার জেরে পুরনো কংগ্রেস পরিবারগুলির নব প্রজন্মের একাংশ আবার কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে। যদিও সংখ্যায় তা সীমিত, তবুও প্রতিটি গ্রামেই কিছু ভোট ‘হাত’ চিহ্নে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর ফলে আসন্ন নির্বাচনে ভোটের অঙ্কে সূক্ষ্ম হলেও তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *