নাদন ঘাটে কচিকাঁচাদের রঙিন বসন্ত উৎসব, অনুশ্রী ডান্স একাডেমির আয়োজনে উচ্ছ্বাস।
নাদন ঘাট, নিজস্ব সংবাদদাতা:- প্রত্যেক বছরের মতো এ বছরও বড়রা হলুদ শাড়ি ও বাচ্চারা সাদা শাড়ি পড়ে বসন্ত উৎসব মেতে ওঠে নাদন ঘাট এলাকায়। আজ প্রায় দুপুর সাড়ে তিনটে নাগাদ নাদন ঘাট শাস্ত্রীয় স্মৃতি সংঘ ক্লাবের কাছ থেকে একটি র্যালির মাধ্যমে বড়রা ও বাচ্চারা একত্রিত হয়ে রং খেলায় মেতে ওঠে। রেলিটি নাদনঘাট এলাকার রাঙ্গামাটি রাধা গোবিন্দ মন্দিরে কাছে এসে শেষ হয়।। প্রত্যেক বছরের মতো এবছরও উদ্যোক্ত নারায়ণ চন্দ্র ও সুপ্রিয়া পাল দায়িত্ব সহকারে বাচ্চাদের নিয়ে বসন্ত উৎসবের খুশিতে মেতে ওঠেন। অনুশ্রী ডান্স একাডেমি প্রত্যেক বছর বাচ্চাদের পরীক্ষার ব্যবস্থাও করে থাকেন এবং সেই মতো পরীক্ষাও নেওয়া হয়। পরে এই বসন্ত উৎসবের দিনে বাচ্চাদের মধ্যে প্রাইজ বিতরণ করেন। রালি চলাকালীন নাদনঘাট থানার এক মহিলা পুলিশ অফিসার কৃষ্ণা সাহার সঙ্গে রং খেলায় মেতে ওঠে কচি কাঁচা থেকে বড়রা। সর্বশেষে বাচ্চাদের টিফিন ও প্রাইজ বিতরণের মধ্যে দিয়ে এই বসন্ত উৎসব এর অনুষ্ঠান সম্পন্ন হয়।।।

