নীরব হয়ে গেল বালুরঘাটের মঞ্চ, সঞ্চালক সঞ্জয় কর্মকারের স্মরণে শোকস্তব্ধ শহর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের সাংস্কৃতিক অঙ্গনে এক অকাল বিদায়। স্বনামধন্য সঞ্চালক ও বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের প্রয়াণে আজ শোকস্তব্ধ সমগ্র বালুরঘাটবাসী। ২৬শে জানুয়ারী সোমবার বিকেলে সঞ্জয় কর্মকারের স্মরণে তার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে বালুরঘাটের সংকেত ক্লাবের সহযোগিতায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে একটি স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সঞ্চালক ও বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের জীবনের নানাদিক সম্পর্কে এবং সংস্কৃতি মহলে তার অবদানের বিষয়ে স্মৃতিচারণা করেন। স্মরণসভায় উপস্থিত সকলেই সঞ্জয় কর্মকারের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সঞ্জয় কর্মকার ছিলেন বালুরঘাটের সংস্কৃতি মহলের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তার সঞ্চালনা ও বাচিক শিল্পের মাধ্যমে তিনি বালুরঘাটের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। তার অকাল প্রয়াণে বালুরঘাটের সাংস্কৃতিক অঙ্গন এক শূন্যতায় ভরে গেছে।

স্মরণসভায় উপস্থিত সকলেই সঞ্জয় কর্মকারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *