বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ট্যাবলোয় বালুরঘাট স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস উদযাপন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। বালুরঘাট শহরের স্টেডিয়াম ময়দানে রাষ্ট্রীয় মর্যদায় প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। বর্ণাঢ্য কুচকাওয়াজ, বিভিন্ন ট্যাবলো প্রদর্শনী, এবং সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। উপস্থিত জেলা শাসক বালা সুব্রমানীয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও বিএসএফের দ্বারা অস্ত্র প্রদর্শনী মেলা আয়োজন করাহয়।

