পরিযায়ী শ্রমিক ইস্যুতেই মালদা-মুর্শিদাবাদে তৃণমূলের নির্বাচনী অস্ত্র: অভিষেক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— ২৬ এর বিধানসভা নির্বাচনে মালদা মুর্শিদাবাদ দুই জেলাতেই তৃণমূলের প্রচারের অস্ত্র যে ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণ সেটা এদিন অভিষেক মালদা থেকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন। এদিন পুরাতন মালদার জলঙ্গি ময়দানে পরিযায়ী ইস্যুতে সভা করেলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।প্রথমে একটা নাগাদ তিনি মঞ্চ প্রবেশ করেন।সেখানে সাম্প্রতিক কালে ভিন রাজ্যে আক্রান্ত শ্রমিকদের মঞ্চে রেখেছিলেন। তাদের সঙ্গে কথা বলেন। তাদের উপর হওয়া অত্যাচারের কথা শুনেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন কালিয়াচকের আমির শেখ।যাকে পুষ ব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পরবর্তীতে বক্তব্যের শুরু থেকেই চাচাছোলা ভাষায় বিজেপি এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন।হুমায়ুনকে তোপ দাগেন।ব্রিগেডে প্যাটিস কাণ্ড নিয়ে সরব হন।তিনি বলেন মালদা মুর্শিদাবাদের মানুষকে বোকা ভাববেন না।মূলত পরিযায়ী ইস্যু কেই হাতিয়ার করেন মালদা,মুর্শিদাবাদের জন্য।বিজেপি কংগ্রেস জেতার পরেই মানুষকে হয়রানি হতে হচ্ছে এমনটা অভিযোগ করেন তিনি।কংগ্রেসের নেতারা কোথাও সাহায্য করছে না।এই কারণেই কংগ্রেস হারে আর তৃণমূল হারায়।ফোন করে সমস্যা শুনবে,জানবে।এই মাটিতেই কর্ম সংস্থান হবে বলে প্রতিশ্রুতি।কেউ ফেরত যাবেন না।যেখানে ভাগ বিজেপির লাভ। বাংলায় তৃণমূল বিজেপিকে ভেঙে দিচ্ছে। কিন্তু অন্য রাজ্যে উলটো হচ্ছে।প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন ১৭ তারিখ যেই মাঠে তিনি সভা করবেন। ফেব্রুয়ারিতে অভিষেক সেই মাঠেই পাল্টা সভা করবেন।শুভেন্দু, সুকান্ত খগেন মুর্মুর সঙ্গেই তিনি এক সারিতে ইসা খান অধীর চৌধুরীদেরও নিশানা করেন।
সবশেষে তিনি পাঁচজন শ্রমিকের লিখিত সমস্যার উত্তর দেন। তারপর শ্রমিকদের নিয়ে মধ্যাহ্নভোজন করে বেরিয়ে যান

