রানীগঞ্জে তুমুল বর্ষণে ভেঙে গিয়েছে ১২ মিটার রাস্তা, নৌকায় পারাপার চলছে গ্রামবাসীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — গত কয় দিনের নিম্নচাপের কারণে তুমুল বর্ষণের প্রবল জল স্রোতে ভেঙে গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রায় ১২মিটার রাস্তা। যার ফলে রানীগঞ্জ – ১ ও রানীগঞ্জ -২ এই দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছ। বিপাকে পড়েছেন ওই সমস্ত এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ থেকে বিপাকে পড়েছেন চাষীরাও। অবিলম্বে ওই এলাকায় পাকা ব্রিজের দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী সহ স্থানীয় গ্ৰাম মানুষেরা। বুধবার, রানীগঞ্জ এলাকায় দেখা গিয়েছে ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে জল বেরিয়ে যাচ্ছে। গত শনি থেকে মঙ্গলবার জলের স্রোত এতটাই তীব্র ছিল যে, ওই জায়গা দিয়ে কেউ যাতায়াত করতে পারেননি। আজকে স্থানীয় মানুষেরা ভাঙা অংশ পারাপারের জন্য নৌকা ব্যবহার করছেন। রানীগঞ্জে লঙ্কা বিক্রি করতে আসছিলেন তৃণমূলের বুথ সভাপতি আশুতোষ মন্ডল। তিনি বললেন জলের তোড়ে রাস্তাটি ভেঙে যাওয়ার জন্য চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আশেপাশের গ্রামের প্রায় হাজার দশেক মানুষকে। আক্ষেপের সুরে আশুতোষ বাবুর বক্তব্য – ‘আমি নিজে তৃণমূল করি। কিন্তু তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি চরম দুর্ভোগে পড়া গ্রামীণ এলাকার মানুষদের জন্য কিছুই করছে না তৃণমূল’। গাজোল ব্লকে অনেক জায়গায় পাকা রাস্তা হচ্ছে। ইচ্ছে করলে এখানে একটা ব্রিজ তৈরি করে দিতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *