মানিকচকে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী ফজলুল হক, ট্রাক্টর চালক পলাতক।
নিজস্ব সংবাদদাতা, মালদা—- পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির।মানিকচক থেকে বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে ব্যক্তিটি। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক থেকে বাজার করে ফজলুল হক(৫০) ও মীর সিন্টু আলী(৪২) মানিকচক থেকে ধরমপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন মির সিন্টু আলী এবং পেছনে বসে ছিলেন ফজলুল হক বলে দাবি পরিবারের। এনায়েতপুর পঁচিশা এলাকায় একটি ট্রাক্টরে করে গাছের গুড়ি তোলা হচ্ছিল। রাস্তার এক পাশে ট্রাক্টরের ইঞ্জিন এবং ওপার ওপর পাশে ট্রাক্টরের টলি ছিল। দড়ি বেঁধে গাছের গুড়ি ওঠানো হচ্ছিল। বাইক চালক মিড সিন্টু আলি মাথা নিচু করে দড়ি অতিক্রম করলেও পেছনে বসে থাকা বাইক আরোহী ফজলুল হক পারেননি। দড়ি গলায় পেচিয়ে মোটরসাইকেল থেকে রাজ্য সড়কে ছিটকিয়ে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগে। গোল গোল করে রক্ত পড়তে থাকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী বলে অভিযোগ করেন ফজলুল হকের পরিবারবর্গ। যদিও খবর লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। অপরদিকে ট্রাক্টর চালক পলাতক বলে জানা গেছে। ট্রাক্টর ইঞ্জিন আটক করেছে মানিকচক থানার পুলিশ। ফজলুল হকের বাড়ি মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটলা গ্রামে। ফজলুলের পরিবারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুরো ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ।

