আত্রেয়ী সংলগ্ন খাঁড়িতে ষাঁড় পড়ে চাঞ্চল্য, উদ্ধার করল দমকল ও স্থানীয়রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহরের খিদিরপুর শ্মশান সংলগ্ন এলাকায় আত্রেয়ী নদী সংলগ্ন খাঁড়িতে একটি ষাঁড় পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা সহ দমকলের কর্মীরা। পরে দমকল কর্মী ও এলাকাবাসী এবং স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় ষাঁড়টিকে খাঁড়ি থেকে উদ্ধার করা হয়। খাঁড়ি থেকে ষাঁড়টিকে শুধু উদ্ধার করা নয় ষাঁড়টির চিকিৎসার ব্যবস্থা পশু হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে৷ সোমবার পশু চিকিৎসক ষাঁড়টির চিকিৎসা করে বলে পশু প্রেমী বিশ্বজিৎ বসাক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *