লুধিয়ানার জেলে বন্দি বেলপুকুরের শ্রমিকেরা, বাংলাভাষী হওয়ায় অত্যাচারের অভিযোগ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদার চাঁচল ১ ব্লকের বেলপুকুরের ৬ জন পরিযায়ী শ্রমিককে পঞ্জাবের লুধিয়ানায় গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।তাদের বিরুদ্ধে পশুহত্যা সহ তিনটি ধারায় মামলা রুজু হয়েছে বলে শ্রম দপ্তর জানতে পেরেছে।বর্তমানে তাঁরা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন।যানিয়ে উদ্বেগে রয়েছে অভাবি পরিবারগুলি।একমাত্র উপার্জনকারীদের ফিরিয়ে আনতে সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছে অসহায় পরিবারগুলি।বুধবার পরিবারগুলিকে আশ্বাস দিতে গ্রামে যান মালদা জেলা ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন।
তিনি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য পরিযায়ী শ্রমিক কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন।জেলা প্রশাসনও ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে।
মাত্র তিন সপ্তাহ হল পাঞ্জাবের লুধিয়ানায় কাজের সন্ধানে যান বেলপুকুরের জাকির হোসেন,রাইহান আলম,কুরবান আলি,আজম আলি,মিনজার আলি ও মুক্তার আলম।তারা একটি হোটেলে সেখানে কাজে যোগদেন বলে পরিবারের দাবি।সেখানে মাংস কাটার কাজ করে বলে সেখানকার স্থানীয়রা গণপ্রহার করে শ্রমিকদের।পুলিসও গ্রেফতার করে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ।তারা বতর্মানে লুধিয়ানার সেন্ট্রাল জেলে রয়েছেন।
পরিবারের উপার্জনকারীকে ফিরিয়ে আনার কাতর আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।সেখানে তাদের সঙ্গে দেখা করতে যান পরিবারের সদস্যরা।
অভিযোগ,সেখানে পুলিশের দেওয়া আইনজীবী ঠিক হলেও মাথা পিছু দশ হাজার টাকা করে নিয়ে আইনি কোনো সহায়তা দেননি ওই আইনজীবী বলে অভিযোগ।
অভিযোগ,বাংলাভাষী হওয়ায় বাংলার শ্রমিকদের অত্যাচারিত হতে হচ্ছে।

