গঙ্গারামপুরে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তিত সভার ডাক দেওয়া হয়।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- শহীদ দিবসের প্রস্তুতি সভাকে ঘিরে ফের দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শহীদ দিবসকে সামনে রেখে জেলা কমিটির বৈঠকে ডাক পেলেন না একাধিক নেতৃত্ব। এ নিয়ে তৃণমুলের অন্ধরে দেখা দিয়েছে বিতর্ক।
ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করার কথা জানালেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার।
প্রসঙ্গত, ২১শে জুলাই তৃণমুল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় পালিত হয় শহীদ দিবস। যেখানে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমুল কংগ্রেস কর্মী সমর্থকেরা জমায়েত হয় ধর্মতলায়।
হাতে মাত্র আর কয়েকটা দিন তাই এখন গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাজুড়ে শুরু হয়েছে তৃণমুল কংগ্রেসের প্রস্তুতি। সেইমতো বুধবার গঙ্গারামপুরে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তিত সভার ডাক দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ জেলা কমিটির এই সভায় ডাক পাননি জেলা কমিটির একাধিক সদস্য। যা নিয়ে সরব হলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার,জেলা কমিটির সহ-সভাপতি মৃণাল সরকার। এ নিয়ে তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে বিতর্ক।
ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, গত লোকসভা নির্বাচনে যারা দলের হয়ে কাজ করেছে তাদেরকেই ডাকা হয়েছে এই বৈঠকে। সেই সঙ্গে তিনি আরো বলেন যেহেতু নতুন করে জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে। এবং রাজ্য থেকে এখন পর্যন্ত জেলা কমিটির লিস্ট পাঠানো হয়নি। তাই তারা বুঝতে পারছেন না জেলা কমিটিতে কারা রয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বকে জানানোর কথা জানান জেলা তৃণমূলের যুব সভাপতি অম্বরিশ সরকার।

