পুজো-প্রার্থনা সেরে ভোটের ময়দানে সুভাষ চন্দ্র রায়।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ চন্দ্র রায়। এদিন দুপুরে তিনি মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনা ও পূজা দেন এবং এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পুজো শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশীর্বাদ…

