প্ল্যাটিনাম জয়ন্তীতে বর্ণাঢ্য উদযাপন, বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রদর্শনী।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি ৩রা জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী ২০২৬ পর্যন্ত চলবে। ৩রা জানুয়ারী শনিবার সকালে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের উপস্থিতিতে বর্ণাঢ্য প্রভাত ফেরীর মাধ্যমে শুরু হয়েছিল। ৪ঠা জানুয়ারী রবিবার থেকে ৬ই জানুয়ারি মঙ্গলবার…

