বিদ্যুৎ বিল মেটাতে জমি বিক্রি, আদিবাসী বৃদ্ধ দম্পতির দুর্দশা ঘিরে প্রশ্ন বিদ্যুৎ দফতরকে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- লক্ষাধিক টাকার বিদ্যুৎ বকেয়া বিল মেটাতে নিজের নয় শতক জমি বিক্রি করতে বাধ্য হলেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ধাদলপাড়া বড়িপুকুর এলাকার দরিদ্র আদিবাসী বৃদ্ধ দম্পতি। পাশাপাশি আরও কিছু জমি লিজ দিতেও বাধ্য হন তাঁরা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ দফতরের বিল নির্ধারণ ও আদায় পদ্ধতি নিয়ে…

Read More

কেন্দ্রীয় এজেন্সির রেডের প্রতিবাদে বালুরঘাটে তৃণমূলের বিক্ষোভ মিছিল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় এজেন্সির দ্বারা তৃণমূল কংগ্রেসের আইটি অফিসে রেডের প্রতিবাদে বুধবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল করা হয়। রাজ্য জেলা নেতৃত্ব ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বালুরঘাটের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৩টায় বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে বিক্ষোভ…

Read More

Students’ Week-এ আনন্দ মেলায় প্রাণ পেল গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:— বৃহস্পতিবার গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের সাধারণত নীরব ও শৃঙ্খলাবদ্ধ করিডোরগুলো প্রাণবন্ত আনন্দ, উদ্যোগ ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরে ওঠে। Students’ Week উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে ‘আনন্দ মেলা’, যা বিদ্যালয় প্রাঙ্গণকে রূপ দেয় এক জীবন্ত উৎসবমুখর বাজারে।শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের যৌথ উদ্যোগে সুচারুভাবে আয়োজিত এই মেলায় বিদ্যালয় পরিবারের হাতে তৈরি নানা ধরনের খাবারের স্টল…

Read More

লোকসভা নির্বাচনের গাড়ির বিল বকেয়া, জেলাশাসকের দ্বারস্থ গাড়ির মালিকরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা নির্বাচনে নেওয়া গাড়ির বিল বকেয়া। বিলের দাবিতে বৃহস্পতিবার সরব স্মল ভেহিক্যালস অনার্স অ্যাসোসিয়েশন। এদিন এই সংগঠনের গাড়ির মালিকরা জেলা শাসকের সঙ্গে দেখা করে বিল প্রদানের দাবি তোলেন। মোট ৫৬ জন ছোট গাড়ির মালিকের ১ কোটি টাকার বিল বাকি রয়েছে বলে জানানো হয়। তবে বিলগুলি দ্রুত প্রদানে এদিন অতিরিক্ত জেলা শাসক…

Read More

বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট আশুতোষ বালিকা বিদ্যাপীঠের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব বালুরঘাট হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো। চারটি বিভাগে মোট সাতটি পর্যায়ে ছাত্রীরা তাদের ক্রীড়া প্রতিভা প্রদর্শন করে। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল…

Read More

পুরাতন মালদার আদমপুর থেকে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, উদ্ধার দুই দেশের সিম।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৭ তারিখ) রাত আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে…

Read More

আই-প্যাক অফিসে ইডি তল্লাশির প্রতিবাদে হবিবপুরে তৃণমূলের ধিক্কার মিছিল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল বের করা হয়।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার প্রতিবাদ বৃহস্পতিবার সন্ধ্যায় ইডির বিরুদ্ধে বিজেপি হটাও এই স্লোগান কে সামনে রেখে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করে গোটা বুলবুলচন্ডী…

Read More

পরিযায়ী শ্রমিক ইস্যুতেই মালদা-মুর্শিদাবাদে তৃণমূলের নির্বাচনী অস্ত্র: অভিষেক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ২৬ এর বিধানসভা নির্বাচনে মালদা মুর্শিদাবাদ দুই জেলাতেই তৃণমূলের প্রচারের অস্ত্র যে ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণ সেটা এদিন অভিষেক মালদা থেকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন। এদিন পুরাতন মালদার জলঙ্গি ময়দানে পরিযায়ী ইস্যুতে সভা করেলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।প্রথমে একটা নাগাদ তিনি মঞ্চ প্রবেশ করেন।সেখানে সাম্প্রতিক কালে ভিন রাজ্যে…

Read More

ভোট এলেই ইডি-সিবিআই সক্রিয়, অভিযোগ রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কোলকাতার সল্টলেকে আই প্যাকের অফিসে কেন্দ্রীয় সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির তল্লাশির অভিযান। মেচেদার মিছিল করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মেচেদায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মেছেদা বাজার পর্যন্ত মিছিল করেন। পরে পথ সভায় বক্তব্য রাখেন রাজীব ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন ভোটের সময় ED, cbi সক্রিয় হয়ে ওঠে। আমাদের…

Read More

শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনে শুরু আমলাগোড়া সবজি মার্কেটের মেলা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৯ নম্বর অঞ্চলের আমলাগোড়া সবজি মার্কেট সন্ন্যাসী বাবার পুজো ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার,এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মেলা ও পুজোর শুভ উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে। এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা…

Read More