মালদায় সুকান্ত মজুমদারের রোড শো, ‘ডবল ভোটে জয়’ দাবি।
মালদা, নিজস্বসংবাদদাতা:- —মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে সোমবার ভোট প্রচারে এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করলেন মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।এদিন তিনি মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে রোড শো করতে যাওয়া মাত্রই তাকে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্যরা মিলে শুভেচ্ছা, অভিনন্দন জানান।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দেওয়াল লিখন বলছে গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ডবল ভোটে জিতবেন গোপাল চন্দ্র সাহা-সোমবার মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রচারের রোড শো শুরুর প্রাক্কালে এমনটাই দাবী করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবী করেন, গত নির্বাচনে গোপালচন্দ্র সাহা যে ভোটে জয়লাভ করেছিলেন, এবার তার চেয়ে ডবল ভোটে জয়ী হবেন। এটা দেওয়াল লিখনেই স্পষ্ট। এছাড়াও তিনি অন্যান্য নানান ইস্যুতেও মুখ খোলেন। তৃণমূলের বিরুদ্ধে সরব হন।

