মালতিপুরে মৌসমের রোড শো, ‘আবহাওয়া বদলের’ বার্তা কংগ্রেসের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মৌসোম মানে আবহাওয়া, মালতিপুরের আবহাওয়া বদলাতে মৌসোমেই ভরসা কংগ্রেসের।
নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থীদের নিজ এলাকায় ভোট প্রচারে চলছে তৎপরভাবে। সপ্তাহের প্রথম দিনেই রোড শো এ শক্তি প্রদর্শন মালতিপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসোম বেনজিনুর । সোমবার সকাল সকাল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মালতিপুর বিধানসভার পীরগঞ্জ অঞ্চলে বরকল থেকে রোড শো শুরু করেন। এরপর এই র্যালি পীরগঞ্জ, গোকুলপুর সুলতানগঞ্জ, রাজাপুর সহ বেশ কিছু এলাকায় ভোট প্রচার করলেন। কংগ্রেস সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মৌসোম নূর হুড খোলা গাড়িতে পুরো এলাকা চষে বেড়ান। এমনকি এই হুড খোলা গাড়ি থেকেই করজোড়ে ভোট ভিক্ষা করতে দেখা গেল তাকে।

